প্রধান সূচি

Tuesday, February 5th, 2019

 

পিরোজপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

‘গ্রন্থাগারের বই পড়ি, আলোকিত মানুষ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস-২০১৯। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় টাউন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে র‌্যালীটি শুরু হয়ে গণগ্রন্থাগার কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে এখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা তথ্য অফিসার মহাসিন হোসেন তালুকদার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমানের সভপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়বিস্তারিত পড়ুন


পিরোজপুরে ইয়াবা ব্যবসায়ীর কারাদন্ড

পিরোজপুরে মনিরাজ দেবনাথ (২৮) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে ১০ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের সাজা দিয়েছে জেলা ও দায়রা জজ। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ আবদুল মান্নান এ সাজা দেন। মনিরাজ দেবনাথ পিরোজপুর শহরের কাপুড়িয়াপট্টি এলাকার বাসিন্দা। আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৭ মার্চ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিরাজুল ইসলাম পিরোজপুর শহরের কাপুড়িয়াপট্টি এলাকায় মনিরাজ দেবনাথের বাসায় অভিযান চালিয়ে ২০৫টি ইয়াবা উদ্ধার করা হয়। এরপর তিনি মনিরাজকে আটক করেন। এ ঘটনায় সিরাজুল ইসলাম বাদী হয়ে স্থানীয় মামলা করেন। ২০১৮ সালেরবিস্তারিত পড়ুন


সুন্দরবন থেকে ২টি হরিণের মাথাসহ চামড়া-মাংস উদ্ধার

সুন্দরবনের কালির খাল এলাকা থেকে দুইটি হরিণের মাথাসহ চামড়া ও ১০ কেজি মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধারকৃত চামড়া, মাথা ও মাংস মঙ্গলবার সকালে সুন্দরবন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড এ তথ্য নিশ্চিত করেছে। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশন অফিসার লে. আব্দুল্লাহ আল মাহমুদ জানান, পশ্চিম সুন্দরবনের কালির খাল এলাকায় একদল চোরা শিকারী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের কৈখালী ষ্টেশনের সদস্যরা সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা সুন্দবনের গহীনে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে ২টিবিস্তারিত পড়ুন


বরিশালে কলেজ ছাত্রী’র উপর বখাটের হামলা

বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কলেজ শাখার আহ্বায়ক আশা দাস (১৬) এর উপর হামলা করেছে এক বখাটে যুবক। জানা গেছে, সোমবার কলেজ ছাত্রী আশা পরিক্ষার উদ্দেশে দক্ষিণ চকবাজারের বাসা থেকে বের হয়ে এ. কে স্কুলের সামনে আসলে তার পথ রোধ করে দাড়ায় বখাটে সোহাগ হাওলাদার (২০)। এক পর্যায় আশা কিছু বুঝে উঠার আগেই তার উপর হামলা করে। আহত আাশা এখন বরিশাল মেডিকেল এ ভর্তি আছেন। এ হামলার প্রতিবাদে মঙ্গলবার সকালে আশার সহপাঠীরা অমৃত লাল দে মহাবিদ্যালয়েরর সামনে মানববন্দন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।বিস্তারিত পড়ুন


কাউখালীতে কৃষি জমির অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুরের কাউখালীতে সরকারী নিয়ম ভঙ্গ করে কৃষি জমির ভূমি উন্নয়ন কর (খাজনা) আদায় করার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক ক্ষেত মজুর সমিতি ও আসপর্দী, উজিয়াল খান ও কচুয়াকাঠী এলাকার জনগণ। মঙ্গলবার দুপুরে কাউখালী উপজেলা ভূমি অফিসের সামনে সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক ক্ষেত মজুর সমিতির পিরোজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক নিমাই মন্ডল, মিলন হালদার, অনন্ত সিকদার প্রমুখ। বক্তরা অভিযোগ করে বলেন, কাউখালী সদর ইউনিয়নের আসপর্দী, উজিয়াল খান ও কচুয়াকাঠী মৌজার জমির মালিকদের কাছ থেকে প্রতি শতাংশে ৫/১০ টাকা হারে টাকা আদায় করে আসছে এবং খাজনা আদায়েরবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

মঠবাড়িয়ায় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী ইউসুফ খলিফা (৪৮)কে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে নলী জয়নগর এলাকার তার গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইফসুফ ওই গ্রামের মৃত নুরুল ইসলাম খলিফার ছেলে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার জানান, ২০১৬ সালে খুলনার কাঠ ব্যবসায়ী লোকমান হোসেনের দায়ের করা প্রতারণা মামলায় খুলনা মেট্রোপলিটন আদালত -৪ এর বিচারিক হাকিম অভিযুক্ত ইফসুফকে ১ বছরের কারাদন্ডাদেশ দেন। ইউসুফ দীর্ঘদিন পালিয়ে ছিল। তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


উপজেলা পরিষদ নির্বাচন

মঠবাড়িয়ায় ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান আ’লীগ নেতা আরিফ-উল-হক

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ-উল-হক। তিনি এলাকায় গণসংযোগ শুরু করেছেন। এলাকার মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় ও নানা সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে ভাইস চেয়রম্যান পদে দোয়া ও সমর্থন চাইছেন। আরিফ-উল-হক মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। এছাড়া শিক্ষা, সমাজসেবাসহ নানা সামাজিক কর্মকান্ডে নিজেকে জড়িত রেখেছেন। তিনি উপজেলার মিঠাখালী গ্রামের সমাজসেবক প্রয়াত আনোয়ারুল হক মন্টুর ছেলে। ছাত্রজীবন থেকে আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত থেকে এলাকার নানা জনগুরুত্বপূর্ণ কাজের নেতৃত্ব দিয়েছেন। রাজনীতির বাইরেও তিনি বিআরডিবি চেয়ারম্যান, সাবেক সভাপতি পল্লী বিত্তহীন সমবায় সমিতিবিস্তারিত পড়ুন


উপজেলা পরিষদ নির্বাচন

মঠবাড়িয়ায় চেয়ারম্যান পদে জাতীয় পার্টির মনোনয়ন চান নূরুজ্জামান লিটন

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান পদে জাতীয় পার্টির (এরশাদ) দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলা জাতীয় পার্টির সভাপতি নূরুজ্জামান লিটন এলাকায় গণসংযোগ চালাচ্ছেন। তিনি এলাকার মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় ও নানা সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইছেন। জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী নূরুজ্জামান লিটন ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি জাতীয় পার্টির (এরশাদ) জন্মলগ্ন থেকে ছাত্র সংগঠন নতুন বাংলা ছাত্র সমাজের সভাপতি, যুব সংহতির সভাপতি, জাতীয় পাটির সাংগঠনিক, সাধারণ সম্পাদক ও বর্তমানে সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। তিনি সাবেক সহকারী পুলিশ সুপার প্রয়াত মোতাহারবিস্তারিত পড়ুন


ফাদার রিগনের কর্মময় জীবনী অনুসরণ-অনুকরণ করলেই মানুষের মত মানুষ হওয়া সম্ভব … খুলনা সিটি মেয়র

মোংলায় নানা আয়োজনের মধ্য দিয়ে ফাদার মারিনো রিগনের ৯৫তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৮টায় শেহলাবুনিয়ার ক্যাথলিক গির্জা প্রাঙ্গণে রিগনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তার নিজ হাতে প্রতিষ্ঠিত স্বনামধন্য সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন। পরে সাড়ে ৮টায় সেখান থেকে বের হওয়া শোভাযাত্রাটি রিগনের স্মৃতি বিজড়িত শেহলাবুনিয়া-বটতলা প্রদক্ষিণ করে মোংলা সরকারী কলেজে গিয়ে শেষ। মোংলা সরকারী কলেজ, সেন্ট পলস উচ্চ বিদ্যালয় ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মোংলা সরকারী কলেজ চত্বরে আয়োজিত স্মরণানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার খালেক। এবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial