পিরোজপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
‘গ্রন্থাগারের বই পড়ি, আলোকিত মানুষ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস-২০১৯।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় টাউন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে র্যালীটি শুরু হয়ে গণগ্রন্থাগার কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে এখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা তথ্য অফিসার মহাসিন হোসেন তালুকদার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমানের সভপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুল রাজ্জাক সেখ, সুপতি হালদার, প্রিন্স বিশ্বাস প্রমুখ।
আলোচনা সভা শেষে শিক্ষর্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
