প্রধান সূচি

পিরোজপুরে ইয়াবা ব্যবসায়ীর কারাদন্ড

পিরোজপুরে মনিরাজ দেবনাথ (২৮) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে ১০ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের সাজা দিয়েছে জেলা ও দায়রা জজ।
আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ আবদুল মান্নান এ সাজা দেন।
মনিরাজ দেবনাথ পিরোজপুর শহরের কাপুড়িয়াপট্টি এলাকার বাসিন্দা।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৭ মার্চ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিরাজুল ইসলাম পিরোজপুর শহরের কাপুড়িয়াপট্টি এলাকায় মনিরাজ দেবনাথের বাসায় অভিযান চালিয়ে ২০৫টি ইয়াবা উদ্ধার করা হয়। এরপর তিনি মনিরাজকে আটক করেন। এ ঘটনায় সিরাজুল ইসলাম বাদী হয়ে স্থানীয় মামলা করেন। ২০১৮ সালের ১৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা মনিরাজ দেবনাথের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial