উপজেলা পরিষদ নির্বাচন
মঠবাড়িয়ায় চেয়ারম্যান পদে জাতীয় পার্টির মনোনয়ন চান নূরুজ্জামান লিটন
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান পদে জাতীয় পার্টির (এরশাদ) দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলা জাতীয় পার্টির সভাপতি নূরুজ্জামান লিটন এলাকায় গণসংযোগ চালাচ্ছেন। তিনি এলাকার মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় ও নানা সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইছেন।
জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী নূরুজ্জামান লিটন ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি জাতীয় পার্টির (এরশাদ) জন্মলগ্ন থেকে ছাত্র সংগঠন নতুন বাংলা ছাত্র সমাজের সভাপতি, যুব সংহতির সভাপতি, জাতীয় পাটির সাংগঠনিক, সাধারণ সম্পাদক ও বর্তমানে সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। তিনি সাবেক সহকারী পুলিশ সুপার প্রয়াত মোতাহার উদ্দিন এর ছেলে প্রয়াত সাংবাদিক গোলাম ফারুক বাচ্চুর ছোট ভাই।
প্রার্থী নূরুজ্জামান লিটন বলেন, আমি জাতীয় পার্টির জন্মলগ্ন থেকেই মঠবাড়িয়া উপজেলা কমিটির দায়িত্ব পালন করে আসছি। সুখে দুঃখে এলাকার মানুষের পাশে রয়েছি। দলের দুঃসময়ে হাল ধরেছি। আশাকরি এবার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আমি দলের মনোনয়ন পাবো।
