মঠবাড়িয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
মঠবাড়িয়ায় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী ইউসুফ খলিফা (৪৮)কে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে নলী জয়নগর এলাকার তার গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইফসুফ ওই গ্রামের মৃত নুরুল ইসলাম খলিফার ছেলে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার জানান, ২০১৬ সালে খুলনার কাঠ ব্যবসায়ী লোকমান হোসেনের দায়ের করা প্রতারণা মামলায় খুলনা মেট্রোপলিটন আদালত -৪ এর বিচারিক হাকিম অভিযুক্ত ইফসুফকে ১ বছরের কারাদন্ডাদেশ দেন। ইউসুফ দীর্ঘদিন পালিয়ে ছিল। তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান আ’লীগ নেতা আরিফ-উল-হক (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে কৃষি জমির অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে মানববন্ধন »
