বরিশালে কলেজ ছাত্রী’র উপর বখাটের হামলা
বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কলেজ শাখার আহ্বায়ক আশা দাস (১৬) এর উপর হামলা করেছে এক বখাটে যুবক। জানা গেছে, সোমবার কলেজ ছাত্রী আশা পরিক্ষার উদ্দেশে দক্ষিণ চকবাজারের বাসা থেকে বের হয়ে এ. কে স্কুলের সামনে আসলে তার পথ রোধ করে দাড়ায় বখাটে সোহাগ হাওলাদার (২০)। এক পর্যায় আশা কিছু বুঝে উঠার আগেই তার উপর হামলা করে। আহত আাশা এখন বরিশাল মেডিকেল এ ভর্তি আছেন।
এ হামলার প্রতিবাদে মঙ্গলবার সকালে আশার সহপাঠীরা অমৃত লাল দে মহাবিদ্যালয়েরর সামনে মানববন্দন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। এছাড়া সোমবার অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্র ইউনিয়ন।
আহত আশার পরিবারের দাবি, বখাটে সোহাগ প্রতিদিনই কলেজে যাওয়ার পথে আাশাকে ইভটিজিং করতো এবং প্রেমের প্রস্তাব দিতো। প্রস্তাবে রাজি না হওয়ায় এমন হামলা করেছে।
কোতয়ারী থানার ওসি জানান, বখাটে সোহাগকে আটক করা হয়েছে। তদন্ত করে শাস্তি নিশ্চিত করা হবে।
