পাইকগাছায় ভাইস চেয়ারম্যান পদে আ’লীগ নেতা শিক্ষক সুকৃতি মোহন সরকারের দলীয় মনোনয়ন প্রত্যাশা
উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য শিক্ষক সুকৃতি মোহন সরকার দলীয় মনোনয়ন প্রত্যাশা করে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। গত ২৮ জানুয়ারীতে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এ পদের প্রার্থীতা দাবী করে তিনি দলের কাছে মনোনয়ন চেয়ে আবেদন করেছেন।
এদিকে সোমবার অনুষ্ঠেয় সুকৃতি মোহন সরকারের ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশায় দলের ভোট ব্যাংক হিসেবে খ্যাত দেলুটি আওয়ামী লীগের সভায় দাবী করা হয়েছে।
ফুলবাড়ী বাজারে ইউনিয়ন সংগঠনের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নির্মল কান্তি মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সদস্য রিপন কুমার মন্ডল।
দলীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য দিপ্তী রানী চক্রবর্তী, অনিল কৃষ্ণ, নিরাপদ সরকার, মনোরঞ্জন মহলদার, ইউপি সদস্য সুপদ রায়, কুমুদ রঞ্জন রায়, সুব্রত রায়, বিদ্যুত কুমার, রাম টিকাদার প্রমুখ।
সুকৃতি মোহন সরকার দীর্ধদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবনে তিনি ছাত্রলীগের হয়ে যশোর মশিয়াহাটি মহাবিদ্যালয়ের জিএস নির্বাচিত হন। বর্তমানে দেলুটির আলোকদ্বীপ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া তিনি দেলুটি ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন।
৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দলের কাছে মনোনয়ন চেয়ে সুকৃতি মোহন সরকার বলেন, দীর্ধদিন ধরে সুদিনে-দূর্দিনে দলের সাংগঠনিক কাজ নিষ্টার সাথে পালন করে আসছি। নির্বাচনে দল তাকে মূল্যায়ন করবেন বলে তিনি আশাবাদী।
