প্রধান সূচি

Monday, February 4th, 2019

 

নাজিরপুর উপজেলা চেয়ারম্যানসহ ৭ বিএনপি নেতা জেলা হাজতে

পিরোজপুরের নাজিরপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করীম লিটনসহ বিএনপি ও ছাত্রদলের ৭ নেতাকে সোমবার বিকেলে জেলা হাজতে পাঠিয়েছে আদালত। নাশকতা চেষ্টার অভিযোগে নাজিরপুর থানার বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় সোমবার পিরোজপুর জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান তাদের জামিন নামঞ্জুর করে জেলা হাজতে প্রেরণ করেন। এর আগে উক্ত মামলায় আসামীরা হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের জামিন পান। হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা নিম্ন আদালতে হাজির হয়ে এ জামিনেরবিস্তারিত পড়ুন


কাউখালী উপজেলা চেয়ারম্যান প্রার্থী মিলটনের মোটর সাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ

উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে পিরোজপুরের কাউখালীতে সম্ভাব্য প্রার্থীরা চাঙ্গা হয়ে উঠেছেন। ইতোমধ্যেই প্রার্থীরা শোভাযাত্রা, মোটর শোডাউন, সভা-সমাবেশসহ নানা তৎপরতা শুরু করেছেন। কাউখালী সদর ইউনিয়ন পরিষদের দু’বারের বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, কাকসুর সাবেক জি.এস আওয়ামী লীগ নেতা আমিনুর রশীদ মিলটন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াইয়ের জন্য বিভিন্ন স্থানে মোটর শোভাযাত্রা, গণসংযোগ ও মতবিনিময় করেন তিনি। তার শোভাযাত্রায় শতাধিক মোটর সাইকেল অংশ গ্রহণ করে। কাউখালী উপজেলায় রবিবার চিরাপাড়া, বেকুটিয়া, নতুন বাজার, শিয়ালকাঠী, চৌরাস্তা, তালুকদার হাট, কাউখালী বন্দর, আমরাজুড়ি, কাঠালিয়া, জয়কুল,বিস্তারিত পড়ুন


পিরোজপুরে মিনা শিশু নিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুর সদর উপজেলার হুলারহাটে মিনা শিশু নিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার মিনা শিশু নিকেতনের প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিনা শিশু নিকেতনের প্রতিষ্ঠাতা মো. আলাউদ্দিন। উপস্থিত ছিলেন মিনা শিশু নিকেতনের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং কলাখালী ইউয়িন পরিষদের চেয়ারম্যান দিদারুজামান শিমুল। অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মিনা শিশু নিকেতনের প্রতিষ্ঠাতা মো. আলাউদ্দিনসহ অনান্য শিক্ষকবৃন্দ।


শরণখোলায় দু’শতাধিক শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক

বাগেরহাটের শরণখোলায় ৩৫নং রাজাপুর ইয়াছিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে দু’শতাধিক শিক্ষার্থী থাকলেও শিক্ষক আছে নামে মাত্র একজন। যার ফলে বিদ্যালয়টির পড়া লেখা দীর্ঘদিন ধরে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রাথমিক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৬টি ক্লাসের শিক্ষার্থীদের মাঝে মধ্যে দু’একটি ক্লাস হলেও অধিকাংশ সময়ই কোন ক্লাস হয় না। সুন্দরবনের কোলঘেষে ১৯৭২ সালে ভোলা নদীর পার্শ্বে ওই স্কুলটি স্থাপিত হলেও বন সংলগ্ন এলাকার পিছিয়ে থাকা জনগোষ্ঠীর ছেলে-মেয়েদের এখন বিদ্যালয়টি কোন উপকারে আসছে না। অভিভাবকরা তাদের কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখা করার জন্য প্রতিদিন স্কুলে পাঠালেও অধিকাংশ সময় ক্লাস না করেই বাড়ী ফিরতে হচ্ছে তাদের।বিস্তারিত পড়ুন


বঙ্গবন্ধুর চর থেকে মাছের পোনাসহ ১০ জেলে আটক

সুন্দরবন থেকে অবৈধভাবে মাছের পোনা শিকারের অভিযোগে ১০ জেলেকে আটক করেছে উপকূলরক্ষী বাহিনী কোস্ট গার্ড। এ সময় জব্দ করা হয়েছে প্রায় কোটি টাকা মূল্যের ট্রলার, নৌকা ও ফাইস্যা মাছের পোনা। কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তর’র (মোংলা) অপারেশন অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, সোমবার ভোর রাতে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের সরোয়ার ল্যান্ডের কাছাকাছি বঙ্গবন্ধুর চর এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ডের দুবলা আউটপোস্টের সদস্যরা। এ সময় অভিযানকারীরা ওই চর থেকে একটি ট্রলার ও দুইটি নৌকাসহ ১০ জেলেকে আটক করে। পরে আটককৃতদের ব্যবহৃত ট্রলার ও নৌকায় তল্লাশী চালিয়ে ৪০ লাখ পিস ফাইস্যা মাছেরবিস্তারিত পড়ুন


পাইকগাছায় ভাইস চেয়ারম্যান পদে আ’লীগ নেতা শিক্ষক সুকৃতি মোহন সরকারের দলীয় মনোনয়ন প্রত্যাশা

উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য শিক্ষক সুকৃতি মোহন সরকার দলীয় মনোনয়ন প্রত্যাশা করে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। গত ২৮ জানুয়ারীতে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এ পদের প্রার্থীতা দাবী করে তিনি দলের কাছে মনোনয়ন চেয়ে আবেদন করেছেন। এদিকে সোমবার অনুষ্ঠেয় সুকৃতি মোহন সরকারের ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশায় দলের ভোট ব্যাংক হিসেবে খ্যাত দেলুটি আওয়ামী লীগের সভায় দাবী করা হয়েছে। ফুলবাড়ী বাজারে ইউনিয়ন সংগঠনের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নির্মল কান্তি মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন


প্রধান শিক্ষক ও ইউপি সদস্যসহ ৬ জন জেলহাজতে

পাইকগাছায় নৌকার নির্বাচনী কার্যালয় বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মামলা

পাইকগাছায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মামলায় দু’প্রধান শিক্ষক, ইউপি সদস্যসহ ৬ জনকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। সোমবার সকালে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামীরা আত্মসমর্পন করলে শুনানী শেষে বিজ্ঞ বিচারক পলাশ কুমার দালাল তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আসামীরা হলেন, উপজেলার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান, সাবেক প্রধান শিক্ষক হায়দার আলী পাড়, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম সরদার, সামছুজ্জামান, রাশেদুজ্জামান ও রেজাউল করিম। উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গদাইপুর মোড়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে একদল দুর্বৃত্ত বোমাবিস্তারিত পড়ুন


খাতা কলমেই সীমাবদ্ধ থাকছে বরাদ্ধ

বাগেরহাটে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা

বাগেরহাটের কচুয়া উপজেলার কৃষকরা সরকারি বরাদ্দকৃত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। খাতা কলমে বরাদ্ধ প্রাপ্তির কথা থাকলেও বাস্তবে কোন উপকরণ পায়নি এমন অভিযোগ করেছেন অনেক কৃষক। এদিকে, কৃষকদের সাথে একমত পোষন করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তারা। তারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমাদেরও জানানো হয় না অনেক তথ্য। কচুয়া উপজেলা কৃষি অফিসে ২০১৭-১৮ অর্থ বছরে ৪টি প্রকল্পে প্রশিক্ষণ ও প্রদর্শণী খামারের জন্য ১৭ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ এসেছে। এর মধ্যে ৫৭০ জন কৃষককে প্রশিক্ষণ ও ৭৫টি প্রদর্শণী করার কথা ছিল। এগুলোর সঠিক বাস্তবায়ন না করে উপজেলা কৃষি কর্মকর্তা ও অফিস সহকারি যোগসাজসেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial