প্রধান শিক্ষক ও ইউপি সদস্যসহ ৬ জন জেলহাজতে
পাইকগাছায় নৌকার নির্বাচনী কার্যালয় বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মামলা
পাইকগাছায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মামলায় দু’প্রধান শিক্ষক, ইউপি সদস্যসহ ৬ জনকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। সোমবার সকালে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামীরা আত্মসমর্পন করলে শুনানী শেষে বিজ্ঞ বিচারক পলাশ কুমার দালাল তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আসামীরা হলেন, উপজেলার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান, সাবেক প্রধান শিক্ষক হায়দার আলী পাড়, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম সরদার, সামছুজ্জামান, রাশেদুজ্জামান ও রেজাউল করিম।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গদাইপুর মোড়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে একদল দুর্বৃত্ত বোমা বিস্ফোরণ ঘটিয়ে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় গদাইপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি সরদার জাকির হোসেন ১৭২ জনের নাম উল্লেখ করে বিএনপি-জামাত নেতাকর্মীদের নামে মামলা করেন।
