প্রধান সূচি

পিরোজপুরে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে পিরোজপুরে র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে জেলা পুলিশের উদ্যোগে শহরের বঙ্গবন্ধু চত্তর থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়। সকাল ১১ টায় পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরের নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম, জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এবং পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, কমিউনিটি পুলিশিং এর সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মল্লিক প্রমুখ।
র‌্যালীতে অতিরিক্ত পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিয়াজ উদ্দিন আহম্মেদ পিপিএম, সদর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জিয়াউল হকসহ পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য, র‌্যাব, সিআইডি, পিবিআই, ডিবি পুলিশ, কমিউনিটি পুলিশিং এর সদস্যরা অংশগ্রহণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial