ভান্ডারিয়ায় মিরাজুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভা
পিরোজপুরের ভান্ডারিয়ায় শনিবার সন্ধ্যায় জাতীয় পার্টি জেপির কার্যালয়ে ছাত্র সমাজের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা বাইস চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।
সভায় জাতীয় পার্টি (জেপি)’র দপ্তর সম্পাদক মো. মোস্তফা সিকদার, উপজেলা ছাত্র সমাজের আহবায়ক মো. শিমুল আকন, যুগ্ম আহবায়ক আফজাল সরদার, বেল্লাল মুন্সী, ইউপি সদস্য দুলাল হাওলাদার, যুগ্ম আহবায়ক জাকির হোসেন, ওমর ফারুক, মো. তরিকুজ্জামান মামুন ফরাজীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্র সমাজ নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মো. মিরাজুল ইসলামকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে একমত পোষণ করেন এবং তার পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণা আশাবাদ ব্যক্ত করেন।
