প্রধান সূচি

সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশ গণপূর্ত মন্ত্রীর

গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এডভোকেট শ. ম. রেজাউল করিম। শনিবার বিকেলে পিরোজপুর গণপূর্ত বিভাগের অফিস পরিদর্শকালে মন্ত্রী এ নির্দেশ দেন।

এ সময় মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি করেছেন যা বিশ্বে বিরল। তাই কোন অনৈতিক উপায় অবলম্বন করার যুক্তি নেই। তিনি আরও বলেন, জনগণের টাকায় সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা প্রদান করেন। তাই জনগণের সেবার দিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক শ. ম. রেজাউল করিম আরও বলেন, দেশ ভালো থাকলে আমরা ভালো থাকব। তাই এই দেশটাকে সকলে মিলে ভালো রাখতে হবে।

গণপূর্ত মন্ত্রী ঠিকাদারদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের অস্তিত্বের জায়গা ঠিক রেখে ব্যবসা করবেন। অতি লাভের আশায় মানহীন কাজ করবেন না।

এ সময় পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ বনিক, উপ-বিভাগীয় প্রকৌশলী মোল্লা রবিউল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী উজ্জল চন্দ্র বেপারীসহ গণপূর্ত বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদারবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রী এদিন দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমান এর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন এবং দোয়া মোনাজাত করেন। এ সময় পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদারসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা তার সাথে ছিলেন।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial