Saturday, January 26th, 2019
ভান্ডারিয়ায় মিরাজুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভা
পিরোজপুরের ভান্ডারিয়ায় শনিবার সন্ধ্যায় জাতীয় পার্টি জেপির কার্যালয়ে ছাত্র সমাজের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা বাইস চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। সভায় জাতীয় পার্টি (জেপি)’র দপ্তর সম্পাদক মো. মোস্তফা সিকদার, উপজেলা ছাত্র সমাজের আহবায়ক মো. শিমুল আকন, যুগ্ম আহবায়ক আফজাল সরদার, বেল্লাল মুন্সী, ইউপি সদস্য দুলাল হাওলাদার, যুগ্ম আহবায়ক জাকির হোসেন, ওমর ফারুক, মো. তরিকুজ্জামান মামুন ফরাজীসহবিস্তারিত পড়ুন
সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশ গণপূর্ত মন্ত্রীর
গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এডভোকেট শ. ম. রেজাউল করিম। শনিবার বিকেলে পিরোজপুর গণপূর্ত বিভাগের অফিস পরিদর্শকালে মন্ত্রী এ নির্দেশ দেন। এ সময় মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি করেছেন যা বিশ্বে বিরল। তাই কোন অনৈতিক উপায় অবলম্বন করার যুক্তি নেই। তিনি আরও বলেন, জনগণের টাকায় সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা প্রদান করেন। তাই জনগণের সেবার দিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক শ. ম. রেজাউল করিম আরও বলেন, দেশ ভালো থাকলে আমরা ভালোবিস্তারিত পড়ুন
পিরোজপুরে জসিম খানের শো-ডাউন
পিরোজপুরে আওয়ামী লীগ নেতা জসিম উদ্দীন খান শো-ডাউন করেছেন। দীর্ঘদিন পর তিনি কয়েক’শ মোটর সাইকেল ও মাইক্রোবাস সহকারে তার কর্মী-সমর্থকদের নিয়ে পিরোজপুর শহরে ঢুকেছেন। শনিবার দুপুরে তিনি ঢাকা থেকে বিশাল গাড়ী বহর নিয়ে পিরোজপুরে এসে সার্কিট হাউজে গিয়ে গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী এডভোকেট শ. ম. রেজাউল করিম এর সাথে সাক্ষাৎ করেন। উল্লেখ্য, পিরোজপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জসিম উদ্দীন খান গত ১০ বছরে পিরোজপুরের আওয়ামী লীগের রাজনীতি থেকে দূরে ছিলেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে এ কে এমবিস্তারিত পড়ুন
পিরোজপুরে নব নির্মিত কারাগারে বন্দীদের স্থানান্তর
পিরোজপুর শহরতলীর ঝাটকাঠিতে পিরোজপুর-নাজিরপুর বাইপাস সড়কের পাশে নব নির্মিত জেলা কারাগারে বন্দীদের স্থানান্তর কাযক্রম শুরু হয়েছে। শনিবার ভোর থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নতুন কারাগারে বন্দীদের নিয়ে যাওয়া হয়। গত বছরের ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আধুনিক আবাসিকসহ নানা সুবিধা সমৃদ্ধ পিরোজপুর জেলা কারাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকে নবনির্মিত কারাগারের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছেন কারা কর্তৃপক্ষ। ১৯১৮ সালে ঔপনিবেশিক আমলের প্রাচীন উপ-কারাগারের স্থলে একটি স্বাধীন দেশের উপযোগী বসবাসযোগ্য সংশোধনাগার নির্মাণ করা হয়। বর্তমান সরকারের সময়ে প্রায় ৪২ কোটি টাকা ব্যয়ের পিরোজপুরে এ জেলা কারাগারের নির্মাণ কাজবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ার গণধর্ষণ মামলার প্রধান আসামী’র গুলিবিদ্ধ লাশ উদ্ধার
পিরোজপুরের ভান্ডারিয়া থানার একটি গণধর্ষণ মামলার প্রধান আসামী উপজেলার নদমুলা গ্রামের আলম জোমাদ্দারের ছেলে সজল জোমাদ্দার (২৮) এর গুলিবিদ্ধ লাশ শনিবার দুপুরে উদ্ধার করেছে ঝালকাঠির কাঁঠালিয়া থানা পুলিশ। জানা গেছে, শনিবার দুপুরে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বলতলা গ্রামের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। কাঁঠালিয়া থানার ওসি এনামুল হক জানান, দুপুরে উপজেলার বলতলা গ্রামের একটি বাগানের পাশের মাঠে সজলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। কাঁঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ উদ্ধার করে। নিহতের গলায় সুঁতা দিয়ে ঝুলানো একটি চীরকুটে লেখা ছিলবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় চায়না প্রজেক্টের গাড়ী বাঁচাতে গিয়ে প্রাণ গেল ড্রাইভারের
পিরোজপুরের ভান্ডারিয়ায় শনিবার সকালে নদমুলা ইউনিয়নের চরখালী এলাকা সংলগ্ন কঁচা নদীতে চায়না প্রজেক্টের পাইলিংয়ের ব্লকের কাজ চলাকালে ব্লক ওঠানো গাড়ী বাঁচাতে গিয়ে ড্রাইভার চপল হাওলাদার (২২) গাড়ীসহ নদীতে পড়ে নিহত হয়েছে। সরেজমিনে গেলে চপলের সহকর্মীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে কঁচা নদীর তীর থেকে একটি ব্লক টানা ট্রাকে ব্লক নিয়ে নদীতে থাকা জেটিতে রেখে গাড়ীটি পুনরায় তীরে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি জেটি লাগোয়া কঁচা নদীতে পড়ে যায়। এতে গাড়ীর ড্রাইভার চপল নদীতে পড়ে নিখোঁজ হয়। ঘটনার ২ ঘন্টা পর বরিশাল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মো. গিয়াস উদ্দিনের নেতৃত্বে ৪বিস্তারিত পড়ুন
কাউখালীতে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ
শিশুদের মানুষিক বিকাশ ও লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে পিরোজপুরের কাউখালীর ১৮নং পূর্ব আমরাজুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি শিক্ষানুরাগী সামাজিক উদ্ধ্যোক্তা আব্দুল লতিফ খসরু শনিবার স্কুল চত্বরে এসব শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানান। তিনি বলেন, পর্যায়ক্রমে এ ইউনিয়নের সব শিক্ষা প্রতিষ্ঠানের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দেয়াবিস্তারিত পড়ুন
গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিমের সাথে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এডভোকেট শ. ম. রেজাউল করিম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে পিরোজপুর জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন নেতৃবৃন্দ। এ সময় মন্ত্রীকে এসোসিয়েশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুক্রবার রাতে পিরোজপুর সার্কিট হাউজে এ সৌজন্য সাক্ষাৎ এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিশেনের সভাপতি ফসিউল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদসহ পিরোজপুরে কর্মরত বিভিন্ন টেলিভিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্বরূপকাঠি প্রেসক্লাব
সভাপতি নজরুল ইসলাম ॥ সম্পাদক মুনির হোসেন
দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি মো. নজরুল ইসলামকে সভাপতি এবং দৈনিক আজকের বার্তা প্রতিনিধি মো. মুনির হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট স্বরূপকাঠি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো. হালিমুর রহমান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সাধারণ সভায় ওই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি একেএম কাওসার তালুকদার (দৈনিক যুগান্তর), সহ-সভাপতি মো. হযরত আলী হিরু (দৈনিক কালের কন্ঠ) যুগ্ম সম্পাদক মো. জাহিদুল ইসলাম (দৈনিক সংবাদ দিগন্তÍ) ও মো. ফয়সাল হাসান সুজন (বিজয় টিভি ও দৈনিক দক্ষিনাঞ্চল), প্রচার সম্পাদকবিস্তারিত পড়ুন
