স্বরূপকাঠি প্রেসক্লাব
সভাপতি নজরুল ইসলাম ॥ সম্পাদক মুনির হোসেন
দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি মো. নজরুল ইসলামকে সভাপতি এবং দৈনিক আজকের বার্তা প্রতিনিধি মো. মুনির হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট স্বরূপকাঠি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বিকেলে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো. হালিমুর রহমান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সাধারণ সভায় ওই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি একেএম কাওসার তালুকদার (দৈনিক যুগান্তর), সহ-সভাপতি মো. হযরত আলী হিরু (দৈনিক কালের কন্ঠ) যুগ্ম সম্পাদক মো. জাহিদুল ইসলাম (দৈনিক সংবাদ দিগন্তÍ) ও মো. ফয়সাল হাসান সুজন (বিজয় টিভি ও দৈনিক দক্ষিনাঞ্চল), প্রচার সম্পাদক মো. হাবিবুল্লাহ (দৈনিক ইনকিলাব), দপ্তর সম্পাদক- মো. রুহুল আমিন মোল্লা (দৈনিক বাংলাদেশ সময়), অর্থ সম্পাদক- ধীরেন হালদার (দৈনিক সংবাদ), কার্যনির্বাহী কমিটির সদস্য মো. হালিমুর রহমান শাহীন (দৈনিক ইত্তেফাক), মো. আতিকুল ইসলাম লিটু (দৈনিক নয়াদিগন্ত), এ. কে আজাদ (দৈনিক ভোরের কাগজ), এম এস বাবুল (দৈনিক বিপ্লবী বাংলাদেশ), মো. মাসুদুল আলম অপু (দৈনিক গণতদন্ত), রিয়াজ মাহমুদ (দৈনিক পিরোজপুরের কথা), মো. তপু রায়হান (ভোরের দর্পন) এবং মো. মিজানুর রহমান (এসটিভি বাংলা)।
