কাউখালীতে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ
শিশুদের মানুষিক বিকাশ ও লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে পিরোজপুরের কাউখালীর ১৮নং পূর্ব আমরাজুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি শিক্ষানুরাগী সামাজিক উদ্ধ্যোক্তা আব্দুল লতিফ খসরু শনিবার স্কুল চত্বরে এসব শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানান। তিনি বলেন, পর্যায়ক্রমে এ ইউনিয়নের সব শিক্ষা প্রতিষ্ঠানের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দেয়া হবে।
Please follow and like us:
« গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিমের সাথে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় চায়না প্রজেক্টের গাড়ী বাঁচাতে গিয়ে প্রাণ গেল ড্রাইভারের »
