Sunday, January 27th, 2019
মন্ত্রীর পরশে ধন্য জনতা
গত তিন দশক প্রতিক্ষার পর পিরোজপুরবাসীর ভাগ্যাকাশে এক উজ্জ্বল নক্ষত্রের দেখা মিলেছে। সে নক্ষত্রের আলোক রশ্মি ছড়িয়ে পড়েছে সমগ্র দেশব্যাপী। আর সে নক্ষত্রটি হলো জেলার নাজিরপুরের কৃর্তি সন্তান এডভোকেট শ. ম. রেজাউল করিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী শ. ম. রেজাউল করিম। আর এ বিজয় যেন পিরোজপুরবাসীর স্বপ্ন পূরণে সাফল্যের শিখর চূড়ায় পৌঁছে দিয়েছে। তারা একজন প্রিয় নেতাকে পেয়েছেন মন্ত্রী হিসেবে। এ পাওয়াটাবিস্তারিত পড়ুন
পিরোজপুরকে শান্তির জনপথ হিসেবে গড়ে তুলতে হবে … শ. ম রেজাউল করিম
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেছেন, পিরোজপুরকে একটি শান্তির জনপথ হিসেবে গড়ে তুলতে হবে। পিরোজপুরে কোন ধরনের অনাকংখিত সন্ত্রাস, খুন খারাপি নেই। এখানকার আইন শৃংখলা পরিস্থিতি ভাল রয়েছে। কিন্তু আমাদের আরও ভাল কিছু করতে হবে। রবিবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার মাসিক উন্নয়ন ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, মাদকমুক্ত পিরোজপুর গড়তে হবে। সকল শ্রেণী পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মাদকের সাথে যদি কেহ জড়িত থাকে সে যার লোক হয়ে থাকুক না কেন তাকে কোন ছাড় দেয়া হবেনা। চাঁদাবাজীর প্রসঙ্গবিস্তারিত পড়ুন
মোংলা বন্দরে বিদেশি পর্যটকবাহী জাহাজ ‘সিলভার ডিসকভার’
সুন্দরবন ভ্রমণে ৫টি দেশের ৫৩ জন বিদেশি পর্যটক নিয়ে বিলাসবহুল আন্তর্জাতিক পর্যটন জাহাজ ‘সিলভার ডিসকভার’ মোংলা বন্দরে পৌঁছেছে। কয়েকটি দেশ ভ্রমণের মধ্যদিয়ে রবিবার বিকেল সাড়ে ৩ টায় বাগেরহাটের মংলা বন্দরের ৭নং জেটিতে ভিড়ে জাহাজটি। বন্দর জেটিতে অবস্থান নেয়া বিদেশি এ পর্যটকবাহী জাহাজের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্নের পর তিনদিন ধরে সুন্দরবনে ঢাংমারী, করমজল, হিরণপয়েন্ট, কটকা, কচিখালী, জামতলা ও দুবলা চর ঘুরে দেখবেন। জাহাজটিতে যুক্তরাষ্ট্র, ভারত, কানাডা ও নেদারল্যান্ডসহ কয়েকটি দেশের পর্যটক রয়েছে। ভারতের চেন্নাই থেকে ছাড়া বিলাসবহুল আর্ন্তজাতিক এ পর্যটক জাহাজে ভ্রমণে জনপ্রতি খরচ পড়ছে ২ লাখ ৯৩ হাজার টাকা। পূর্ব সুন্দরবনেরবিস্তারিত পড়ুন
পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
পিরোজপুর শহরের ৮০নং পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তমসা রানী চন্দের অবসর জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহা. ফজলে রহমান। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা এডভোকেট চন্ডিচরণ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর পিটিআই এর সুপারিনটেনডেন্ট মোল্লা ফরিদ আহম্মেদ, উপজেলা শিক্ষা অফিসার মো. রুহল আমিন, সহকারী শিক্ষা অফিসার সিকদার জাজিস সোহেল, মুন্সি হাবিবুর রহমান, তপা মন্ডল, শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক রহমত আলীবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ১০৫ পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পিরোজপুর সদর উপজেলার কুমারখালী এলাকা থেকে রবিবার ১০৫ পিস ইয়াবাসহ আরাফ সেখ (২০) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আরাফ সেখ পিরোজপুর পৌরসভার আলামকাঠী এলাকার বাসিন্দা মো. বাদশা শেখের ছেলে। জানা গেছে, আরাফ পিরোজপুর সরকারি সোহ্ররাওয়ার্দী কলেজ ছাত্রলীগ শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক ও ১নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি। পিরোজপুর সদর থানার ওসি এস এম জিয়াউল হক জানান, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদর উপজেলার কুমারখালী এলাকায় থেকে ১০৫ পিস ইয়াবাসহ আরাফ সেখ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ। পরে পুলিশ বাদি হয়ে মাদক নিয়ান্ত্রনবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
মঠবাড়িয়া কে এম লতীফ ইনিষ্টিটিউশন এর ৪ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে বিদ্যালয়ের মাঠে পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, মঠবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও জেলা পরিষদ সদস্য আজীম-উল-হক, জেলা পরিষদ সদস্য সাবিনা ইয়াসমীন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রাশেদ হাওলাদার, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
পাইকগাছার গৌরঙ্গখালী খাস-খাল আবারও জবর দখল
জনস্বার্থে উন্মুক্ত থাকা পাইকগাছার গৌরঙ্গখালী খাস-খাল জবর-দখলকারীদের হাত থেকে রেহায় পাচ্ছে না। জবর-দখলকারীরা একেরপর এক খালটি দখল করার জন্য অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ২০১২ সাল থেকে এ পর্যন্ত খাস-খালটি দখল করে মৎস্য ঘের, মাছের ডিপো ও দোকান ঘর তৈরী করার চেষ্টা করেছে দখলকারীরা। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে গৌরঙ্গখালী খাস-খাল জবর দখলকারীদের থেকে রক্ষা পেয়েছে। তবে আবারও পাইকগাছার গৌরঙ্গখালী খাস-খাল জবর দখলকারীদের কবলে পড়েছে। সম্প্রতি উপজেলার মঠবাটি গ্রামের ঘের ব্যবসায়ী রেজাউল ইসলাম গৌরঙ্গখালী খালের জমি জবর-দখল করে সেখানে পাঁকা স্থাপনা তৈরী করছেন। সরেজমিনে দেখা গেছে, পাকা স্থাপনার উপর চিংড়ি নার্সিং পয়েন্টের পানির ট্যাংকিবিস্তারিত পড়ুন
পাইকগাছায় পুলিশ সেবা সপ্তাহ পালন
পাইকগাছায় পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (ডি-সার্কেল) মোহাম্মদ ইব্রাহীম শেখ বলেন, জনবান্ধব পুলিশ বাহিনী সব ধরণের অপরাধ প্রবণতা মোকাবেলা, সন্ত্রাস-নাশকতা সহ মাদক নির্মূলে পুলিশ বাহিনী দায়িত্ব পালন করছে। তিনি বলেন, পুলিশ দেশের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে জনগণের আস্থা অর্জন করার পাশাপাশি বিশ্বের বিভিন্ন স্থানে প্রশংসিত হয়েছে। অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক শেখ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) প্রবীণ চক্রবর্তী, ওসি (অপারেশন) রহমত আলী, কপিলমুনি ফাঁড়ি অফিসারবিস্তারিত পড়ুন
পিরোজপুরে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে পিরোজপুরে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে জেলা পুলিশের উদ্যোগে শহরের বঙ্গবন্ধু চত্তর থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়। সকাল ১১ টায় পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম, জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এবং পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, কমিউনিটি পুলিশিং এর সদর উপজেলাবিস্তারিত পড়ুন
