পিরোজপুরে ১০৫ পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পিরোজপুর সদর উপজেলার কুমারখালী এলাকা থেকে রবিবার ১০৫ পিস ইয়াবাসহ আরাফ সেখ (২০) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আরাফ সেখ পিরোজপুর পৌরসভার আলামকাঠী এলাকার বাসিন্দা মো. বাদশা শেখের ছেলে।
জানা গেছে, আরাফ পিরোজপুর সরকারি সোহ্ররাওয়ার্দী কলেজ ছাত্রলীগ শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক ও ১নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি।
পিরোজপুর সদর থানার ওসি এস এম জিয়াউল হক জানান, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদর উপজেলার কুমারখালী এলাকায় থেকে ১০৫ পিস ইয়াবাসহ আরাফ সেখ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ। পরে পুলিশ বাদি হয়ে মাদক নিয়ান্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা »
