পাইকগাছায় পুলিশ সেবা সপ্তাহ পালন
পাইকগাছায় পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (ডি-সার্কেল) মোহাম্মদ ইব্রাহীম শেখ বলেন, জনবান্ধব পুলিশ বাহিনী সব ধরণের অপরাধ প্রবণতা মোকাবেলা, সন্ত্রাস-নাশকতা সহ মাদক নির্মূলে পুলিশ বাহিনী দায়িত্ব পালন করছে।
তিনি বলেন, পুলিশ দেশের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে জনগণের আস্থা অর্জন করার পাশাপাশি বিশ্বের বিভিন্ন স্থানে প্রশংসিত হয়েছে।
অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক শেখ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) প্রবীণ চক্রবর্তী, ওসি (অপারেশন) রহমত আলী, কপিলমুনি ফাঁড়ি অফিসার ইনচার্জ সঞ্জয় দাশ, উপজেলা কমিউনিটি পুলিশিং ইউনিটের সভাপতি আব্দুর রাজ্জাক মলঙ্গী, সাধারণ সম্পাদক দাউদ শরীফ, পৌর সভাপতি শেখ আনিছুর রহমান মুক্ত, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী, আলহাজ্ব গোলাম মোস্তফা, বিভূতি ভূষণ সানা, গাজী মিজান, গাজী নজরুল ইসলাম, আব্দুল হাকিম গোলদার, আব্দুস সালাম কেরু, দেবব্রত রায়, প্রভাষক মোমিন উদ্দীন ও গোলাম রব্বানী।
উল্লেখ্য, সেবা সপ্তাহ উপলক্ষে ২৭ জানুয়ারী থেকে ২ ফেব্রুয়ারী পর্যন্ত পাইকগাছা থানার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
