প্রধান সূচি

পাইকগাছায় লতা ইউনিয়নের উপনির্বাচনের তফশীল ঘোষণা ॥ ৭ প্রার্থীর গণসংযোগ

পাইকগাছায় লতা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার (অঃ দাঃ) ও রিটার্নিং অফিসার লতা ইউনিয়ন (চেয়ারম্যান) উপ-নির্বাচন/১৮ সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আওয়াল বলেন, বুধবার উপনির্বাচনে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মনোনয়নপত্র জমাপত্র দেয়ার শেষ ৩১ জানুয়ারী, যাচাই-বাছাই ৩ ফেব্রুয়ারি এবং ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলার ৩নং লতা ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান দিবাকর বিশ্বাস গত ২০ অক্টোবর মৃত্যুবরণ করায় চেয়ারম্যান পদটি শূন্য হয়। ৯ হাজার ৬৫২ জন ভোটার অধ্যুষিত ইউনিয়নে সম্ভাব্য ৭ জন প্রার্থী প্রচার-প্রচারণা শুরু করেন। সম্প্রতি ভোটারদের মন আকৃষ্ট করতে নানা প্রতিশ্রুতি নিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা।
প্রচার-প্রচারণায় সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছে, সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, চিত্তরঞ্জন মন্ডল, প্রয়াত চেয়ারম্যানের স্ত্রী দেবী রাণী বিশ্বাস, ইউপি সদস্য দেবাশীষ রায়, বিষ্ণুপদ মন্ডল, রাধিকা গোলদার ও সঞ্জিব সরকার।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial