প্রধান সূচি

Wednesday, January 23rd, 2019

 

ভান্ডারিয়ায় মেম্বার এসোসিয়েশনের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় গতকাল বুধবার উপজেলা ইউপি সদস্যেদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ। মেম্বার এসোসিয়েশনের সভাপতি মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে এসোসিয়েশন কার্যালয়ে অনুষ্ঠিত পরিচিতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফায়জুর রশিদ খসরু, সাধারণ সম্পাদক এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. লিয়াকত হোসেন তালুকদার, আওয়ামী লীগের জেলা সদস্য নিজামুল হক নান্না, যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু, যুগ্ম আহবায়ক মো. গিয়াস উদ্দিনবিস্তারিত পড়ুন


মোংলার পশুর চ্যানেলে বালু বোঝাই বাল্কহেড ডুবি

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলে এম.বি জুবায়ের নামক বালু বোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। মঙ্গলবার গভীর রাতে প্রচন্ড স্রোতের টানে নোঙ্গরের শিকল ছিড়ে পিছনে থাকা অপর আরেকটি নৌযানে সাথে ধাক্কা লেগে ডুবে যায় বাল্কহেডটি। তবে বাল্কহেডে থাকা ৯জন ষ্টাফ সাঁতরিয়ে উপরে উঠতে সক্ষম হয়। নৌযানটি সুনামগঞ্জ থেকে ১৪ হাজার ফুট লাল বালু বোঝাই করে খুলনা যাচ্ছিল। তবে ঘটনায় পর বুধবার বিকেল পর্যন্ত ডুবে যাওয়া বাল্কহেডটির উদ্ধার তৎপরতা শুরু হয়নি। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি বাহারুল ইসলাম বাহার সাংবাদিকদের বলেন, খুলনা যাওয়ার পথে মঙ্গলবার রাতে মোংলা বন্দরের পশুর নদীর বানীশান্তাবিস্তারিত পড়ুন


উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় শিরিনা আফরোজ

‘যেকালে কোন সমস্যায় পড়ি হেই সময়ই মাইয়াডার কাছে দৌড়াইয়া যাই। আর হেও মোরে খালি আতে ফিরায় না। এইবার যদি উপজেলা নির্বাচনে হ্যারে এউক্কু ভোট দিতে পারি হেইলে মোনডায় কটু শান্তি পাইতাম।’ এভাবে কথাগুলো বলেছিলেন পিরোজপুর সদর উপজেলার মাছিমপুর গ্রামের অসহায় নারী নাসিমা বেগম। আর যার সম্পর্কে বলেছিলেন তিনি পিরোজপুরের প্রিয় মুখ সাংবাদিক শিরিনা আফরোজ। শিরিনা আফরোজ পিরোজপুরে একজন সাহসী সাংবাদিক হিসেবে সর্বমহলে পরিচিত মুখ। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুর সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইতোমধ্যে আলোচনায় চলে এসেছে তার নাম। পিরোজপুরে নারীর আরো ক্ষমতায়ন বা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্যবিস্তারিত পড়ুন


পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা হবে …. এমপি আক্তারুজ্জামান বাবু

পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেছেন, বর্তমান সরকার স্বাস্থ্য সেবা মানুষের দৌড় গড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের মানুষ বিনা চিকিৎসায় যাতে মারা না যায় এজন্য সরকার স্বাস্থ্য খাতকে অধিক গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবার উন্নয়নে নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছে। এমপি বলেন, মানুষকে ভালো রাখার জন্য সেবার মান বৃদ্ধিসহ হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। তিনি চিকিৎসকদের সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা হবে উল্লেখ করে বলেন, সেবার মান বৃদ্ধির জন্য শুধু অবকাঠামোর উন্নয়ন নয়, সবাইকে সচেতন হতেবিস্তারিত পড়ুন


বক্স নিউজ

চার্জশিট দিতেই ১৮ বছর পার !

বরিশালের কাশীপুরে ২০০০ সালে হত্যা করা হয় মোহসেনা ইরা নামের ৫ বছরের একটি শিশুকে। ১৮ বছর পর সোমবার বিকালে ৬ জনকে অভিযুক্ত করে ইরা হত্যা মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালে চার্জশিট জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) এইচ আবদুর রহমান মুকুল। এর আগে আরও ৫ জন এ মামলা তদন্ত করেন। তাদের মধ্যে তিনজন চার্জশিট দিলেও আদালতের কাছে তা গ্রহণযোগ্য হয়নি। আসামিরা হলো, মাসুদুর রহমান মাসুদ, ফরহাদ হোসেন, অলিউল্লাহ হাওলাদার অলি, হারুন জমাদ্দার, নাছিমা বেগম ও মনিরুজ্জামান মনির। মামলার এজাহারবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় রহিমা (১২) নামে ৭ম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করে থানা পুলিশ। নিহত রহিমা পার্শবর্তী বামনা উপজেলার হোগলপাতি গ্রামের ইউনুচ হাওলাদারের মেয়ে। সে টিয়ারখালী হারুনিয়া দাখিল মাদ্রাসায় ৭ম শ্রেণীর ছাত্রী। নিহতের মা হাওয়া বেগম জানায়, মঙ্গলবার বিকেলে কোন এক সময়ে সকলের অগোচরে চালের পোকা দমনের ট্যাবলেট খেয়ে সে আত্মহননের চেষ্টা করে অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যায় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। সেখানে চিকিৎসারত অবস্থায় বুধবার সকাল ৮টার দিকেবিস্তারিত পড়ুন


কাউখালীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের সচেতনামূলক লিফলেট বিতরণ করে।এ সময় উপস্থিত ছিলেন বরিশালের ক্যাব সদস্য জাহাঙ্গীর হোসেন এবং কাউখালী থানার পুলিশ সদস্যরা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ সালের বিভিন্ন ধারায় কাউখালীর উত্তর বাজারে নিশি কুন্ডু মিস্টান্ন ভান্ডারকে চারবিস্তারিত পড়ুন


বাগেরহাটে মাদক বিরোধী অভিযানে আটক ৪০

বাগেরহাটে আইন শৃংখলা বাহিনীর বিশেষ অভিযানে মাদক সেবীসহ ৪০ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার ৯টি উপজেলায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মোট ৩টি মামলা দায়ের করা হয়েছে। বাগেরহাট পুলিশ সুপার বলেন, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা করা হয়েছে।


বাগেরহাটে অগ্নিকান্ড

৫ বাড়ি ও ৬ দোকান ভষ্মিভূত

বাগেরহাটের রামপালের পেড়িখালী বাজারে রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৫টি বসত বাড়ী ও ৬ দোকান ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। রামপাল উপজেলার পেড়িখালী ইউপি চেয়ারম্যান হাওলাদার রফিকুল ইসলাম বাবুল বলেন, মঙ্গলবার রাত ৭ টার দিকে উপজেলার পেড়িখালী বাজারে আ. মজিদের রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণের মাধ্যমে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে চেষ্টা করেন। পরে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে মোংলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুনে আ. আজিজ, আ. খালেক ওবিস্তারিত পড়ুন


চাল আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সরকারি চাল আত্মসাতের অভিযোগে বরিশালে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার নাম মোহাম্মদ আমানুল্লাহ আমান। তিনি বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। গতকাল বুধবার দুপুরে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়। দুদকের বরিশাল আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থ বছরে ২৫১ জন উপকারভোগীকে তিন মাসে ৯০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও সর্বোচ্চ ৭০ কেজি করে চাল দেয়া হতো। অন্তত ২০ কেজি করে চাল আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। ওই বছর চাল আত্মসাতের মাধ্যমে প্রায় দুই লাখ টাকা লোপাট করেন চেয়ারম্যানবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial