চাল আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
সরকারি চাল আত্মসাতের অভিযোগে বরিশালে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার নাম মোহাম্মদ আমানুল্লাহ আমান। তিনি বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। গতকাল বুধবার দুপুরে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়।
দুদকের বরিশাল আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থ বছরে ২৫১ জন উপকারভোগীকে তিন মাসে ৯০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও সর্বোচ্চ ৭০ কেজি করে চাল দেয়া হতো। অন্তত ২০ কেজি করে চাল আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। ওই বছর চাল আত্মসাতের মাধ্যমে প্রায় দুই লাখ টাকা লোপাট করেন চেয়ারম্যান আমান। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়।
Please follow and like us:
« মনিরামপুরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ৫ বাড়ি ও ৬ দোকান ভষ্মিভূত »
