মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়ায় রহিমা (১২) নামে ৭ম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করে থানা পুলিশ। নিহত রহিমা পার্শবর্তী বামনা উপজেলার হোগলপাতি গ্রামের ইউনুচ হাওলাদারের মেয়ে। সে টিয়ারখালী হারুনিয়া দাখিল মাদ্রাসায় ৭ম শ্রেণীর ছাত্রী।
নিহতের মা হাওয়া বেগম জানায়, মঙ্গলবার বিকেলে কোন এক সময়ে সকলের অগোচরে চালের পোকা দমনের ট্যাবলেট খেয়ে সে আত্মহননের চেষ্টা করে অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যায় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। সেখানে চিকিৎসারত অবস্থায় বুধবার সকাল ৮টার দিকে রহিমা মারা যায়। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানিনা।
মঠবাড়িয়া থানার এসআই আব্দুর রহমান জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত রহিমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
