Wednesday, January 23rd, 2019
মনিরামপুরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
যশোরের মণিরামপুর উপজেলায় এক যুবকের (৩২) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের সাহাপুর গ্রামের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও একটি ত্রিশুল উদ্ধার করা হয়েছে। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সাহাপুর মাঠ থেকে অজ্ঞাত ওই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। বেলা ১২টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, রাজগঞ্জের সাহাপুর ও পার্শ্ববর্তী জামতলা এলাকায় প্রায়ইবিস্তারিত পড়ুন
পাইকগাছায় ভিক্ষুক পুনর্বাসনে শীত বস্ত্র বিতরণ
পাইকগাছায় ভিক্ষুক পুনর্বাসন, বয়স্কদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও প্রতিবন্ধি সদস্যদের মধ্যে সঞ্চয়ের টাকা ফেরত দেয়া হয়েছে। বুধবার সকালে গদাইপুরস্থ আরআরএফ-এর নিজস্ব কার্যালয়ে সমৃদ্ধি কর্মসূচির আওতায় পিকেএসএফ-এর অর্থায়নে এসব উপকরণ প্রদান করা হয়। ভিক্ষুক পুনর্বাসনে গদাইপুর আশ্রয়ন কেন্দ্রের কুনি বিবি (৫০) ও বান্দিকাটি গ্রামের রিজিয়া বেগম (৫৫)কে ১ লাখ করে ২ লাখ টাকার উপকরণ, ১শ’ জন বয়স্ক ব্যক্তিকে শীতবস্ত্র হিসেবে কম্বল ও চাদর এবং সংস্থার ৫ জন প্রতিবন্ধি সদস্যকে ৪১ হাজার ২৯৯ সঞ্চয়ের টাকা ফেরত দেয়া হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট স. ম. বাবর আলী। উপস্থিত ছিলেন, সংস্থারবিস্তারিত পড়ুন
পাইকগাছায় লতা ইউনিয়নের উপনির্বাচনের তফশীল ঘোষণা ॥ ৭ প্রার্থীর গণসংযোগ
পাইকগাছায় লতা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার (অঃ দাঃ) ও রিটার্নিং অফিসার লতা ইউনিয়ন (চেয়ারম্যান) উপ-নির্বাচন/১৮ সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আওয়াল বলেন, বুধবার উপনির্বাচনে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মনোনয়নপত্র জমাপত্র দেয়ার শেষ ৩১ জানুয়ারী, যাচাই-বাছাই ৩ ফেব্রুয়ারি এবং ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলার ৩নং লতা ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান দিবাকর বিশ্বাস গত ২০ অক্টোবর মৃত্যুবরণ করায় চেয়ারম্যান পদটি শূন্য হয়। ৯ হাজার ৬৫২ জন ভোটার অধ্যুষিত ইউনিয়নে সম্ভাব্য ৭ জন প্রার্থী প্রচার-প্রচারণা শুরু করেন। সম্প্রতি ভোটারদের মন আকৃষ্ট করতে নানা প্রতিশ্রুতি নিয়ে প্রচার-প্রচারণা চালিয়েবিস্তারিত পড়ুন
