ভান্ডারিয়ায় মেম্বার এসোসিয়েশনের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় গতকাল বুধবার উপজেলা ইউপি সদস্যেদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ।
মেম্বার এসোসিয়েশনের সভাপতি মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে এসোসিয়েশন কার্যালয়ে অনুষ্ঠিত পরিচিতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফায়জুর রশিদ খসরু, সাধারণ সম্পাদক এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. লিয়াকত হোসেন তালুকদার, আওয়ামী লীগের জেলা সদস্য নিজামুল হক নান্না, যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু, যুগ্ম আহবায়ক মো. গিয়াস উদ্দিন লিটন পেশকার, শাহজাহান হোসেন, ইউপি সদস্য মোসাঃ সালমা আক্তার, মাসুদ তালুকদার, শহিদুল ইসলাম, নাজমুল আহসান গাজী, আঃ খালেক খান, সাংবাদিক দেলোয়ার হোসাইন, ফিরোজ হোসেন মুন্সী, নদমূলা শিয়ালকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমরান হোসেন তালুকদার, জেলা পরিষদ মহিলা সদস্য রোকেয়া বেগম প্রমুখ।
এসময় উপস্থিত ইউপি সদস্যরা তাদের বক্তব্যে বলেন, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আগামী উপজেলা নির্বাচনে ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান পদে মো. মিরাজুল ইসলামকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার দাবী জানাচ্ছি। নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে তাকে বিপুল ভোটে নির্বাচিত করব ইনশাহ আল্লাহ।
