প্রধান সূচি

চিতলমারী প্রেসক্লাব সাংবাদিকদের সাথে আওয়ামী লীগ নেতৃবৃন্দের মতবিনিময়

চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। গতকাল রবিবার বিকাল ৪টায় চিতলমারী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রেসক্লাব সভাপতি এস এস সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ বাবুল হোসেন খান। সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংস্কতিক সম্পাদক মোঃ নজরুল মুন্সী, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অলিউর রহমান জুয়েল, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মোঃ শেখ আলমগীর হোসেন, শিবপুর ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক শামীম চৌধুরি।

এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাফায়েত হোসেন সাফা, সাধারণ সম্পাদক শেখর ভক্ত, কোষাধ্যক্ষ পংকজ ম-ল, নির্বাহী সদস্য তাওহিদুর রহমান বাবু, দেবাশীষ বিশ্বাস দেব, প্রদীপ ম-ল প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial