প্রধান সূচি

Sunday, January 20th, 2019

 

টিটু সভাপতি ॥ তানভীর সম্পাদক

পিরোজপুর প্রেসক্লাবের কার্য নিবাহী কমিটির নির্বাচন

পিরোজপুর প্রেসক্লাবের ২০১৯ সালের কার্য নির্বাহী কমিটির নির্বাচন গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে। কার্য নির্বাহী কমিটির ১৭টি পদের মধ্যে রবিবার শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠত হয়। কমিটির সভাপতিসহ অন্যান্য পদগুলোর প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদের নির্বাচনে দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি এস এম তানভীর আহম্মেদ ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি দৈনিক আলোকিত বাংলাদেশ এবং জাগো নিউজ ডট কম এর জেলা প্রতিনিধি হাসান মামুন পেয়েছেন ১৫ ভোট। কার্য নির্বাহী কমিটির সভাপতি পদসহ অন্যান্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সভাপতি জহিরুল হকবিস্তারিত পড়ুন


তীব্র শীতে ঝড়ে পড়ছে পান

কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে পিরোজপুরের পান চাষীরা

পিরোজপুর জেলায় এ বছর ৭০৬ হেক্টর জমিতে পান চাষ হচ্ছে। ঘন কুয়াশা ও তীব্র শীতে ছত্রাকজনিত অজ্ঞাত রোগে লতা থেকে পান পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে এসব পান বরজে। বর্তমানে পানের বাজার মূল্য পোন প্রতি ১৫০-২০০ টাকা থাকলেও এ ঝরা পান বিক্রি হচ্ছে প্রতি পোন মাত্র ৫০-৬০ টাকা দামে। ফরে চাষীরা ধারনা করছেন এ বছর জেলার পান চাষীদের কোটি টাকার ক্ষতি হবে। পান চাষীরা বলেন, প্রতিবছর শীতের সময় তারা পানের বরজে পলিথিনের আচ্ছাদনে শীত ঠেকালেও এ বছর একই ব্যবস্থা করেও কোন কাজ হচ্ছে না। কয়েকদিন ধরে প্রতিটি লতার পান হলুদবিস্তারিত পড়ুন


শরণখোলায় স্বাস্থ্য কর্মকর্তার যোগসাজশেহাসপাতালের জমি দখল করে জনপ্রতিনিধির রাস্তা নির্মাণ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের (সরকারী) কোন অনুমতি ছাড়াই বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্পত্তি দখল করে রাস্তা নির্মানের কাজ শুরু করেছে রায়েন্দা ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসীম কুমার সমদ্দারের যোগসাজশে হাসপাতালের সীমানা প্রাচীর ঘেষা দক্ষিণ দিকে বসবাসরত কয়েকটি পরিবারের চলাচলের সুবিধার্থে ও স্থানীয় জনপ্রতিনিধিদের ভোট বানিজ্যের উদ্দেশ্যে সম্প্রতি শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জমি দখল করে রাস্তাটির নির্মান কাজ শুরু করা হয়। আর এই কাজের তদারকির দায়িত্বে রয়েছেন সংশ্লিষ্ঠ ইউপি সদস্য জালাল আহম্মেদ ওরফে (রুমি)। জানাগেছে, ২০০৭ সালের ঘূণিঝড় সিডরের তান্ডবে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানাবিস্তারিত পড়ুন


চিতলমারীতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাগেরহাটের চিতলমারী উপজেলার সদরে অবস্থিত হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৪৭তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ও গত শনিবার দুই দিন ব্যাপী এ অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি সুলতানা মল্লিকের সভাপতিত্বে ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন শেখ, হাসিনা বেগম বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিদ্যুৎসাহী সদস্য সালমা বেগম, দাতা সদস্য ইঞ্জি: এম এম নজরুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি ইব্রহিম শেখ প্রমুখ। রবিবারবিস্তারিত পড়ুন


চিতলমারী প্রেসক্লাব সাংবাদিকদের সাথে আওয়ামী লীগ নেতৃবৃন্দের মতবিনিময়

চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। গতকাল রবিবার বিকাল ৪টায় চিতলমারী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রেসক্লাব সভাপতি এস এস সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ বাবুল হোসেন খান। সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংস্কতিক সম্পাদক মোঃ নজরুল মুন্সী, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অলিউর রহমান জুয়েল, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মোঃ শেখ আলমগীর হোসেন, শিবপুর ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক শামীম চৌধুরি। এবিস্তারিত পড়ুন


রোগীরা বঞ্চিত হচ্ছে সেবা থেকে পাইকগাছায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিম্নানের খাদ্য সরবরাহের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের নিম্নানের খাবার সরবরাহ সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে পথ্য সরবরাহকারীর বিরুদ্ধে। সপ্তাহে বুধবার খাসির মাংশ দেওয়ার কথা থাকলেও প্রায় ৬ মাস যাবৎ হাসপাতালের রোগীদের খাসির মাংস দেওয়া হয়নি। দুপুর ও রাতে মাছ, মাংস, ভাত ও ডাল পরিমাণেও কম দেওয়া হচ্ছে বলে রোগী ও রোগীর স্বজনরা জানিয়েছে। এ ব্যাপারে এলাকার সচেতন মহল স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান সুরক্ষায় উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, রোগীদের পথ্য সরবরাহের বিষয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। যাহা নিষ্পত্তি না হওয়ায় পুরনো দৈনিক পথ্য তালিকা মোতাবেকবিস্তারিত পড়ুন


পাইকগাছা বাস-নছিমন সংঘর্ষে শিশু নিহত ॥ আহত-২

পাইকগাছায় সড়ক দূর্ঘটনায় ৪ বছরের ১ শিশু নিহত ও ২জন আহত হয়েছে। আহতদের উদ্ধারে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুর আড়াইটার সময় পাইকগাছা-খুলনা সড়কের আগড়ঘাটা মোড়ে ঘটনাটি ঘটেছে। পুলিশ বাস ও নছিমন জব্দ করেছে। থানা পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার লস্কর ইউনিয়নের চর খড়িয়া গ্রামের ইটভাটা শ্রমিক মিজান গাজী তার পরিবার নিয়ে নছিমনযোগে বাড়ীতে ফিরছিলেন। এ সময় পাইকগাছা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী খুলনা-ব-৬৪১ গাড়ীটি দ্রুত গতিতে আগড়ঘাটা মোড়ে নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নছিমনে থাকা মিজান গাজীর শিশুপুত্র আল-আমিন ঘটনাস্থলে নিহত হয় এবংবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠিতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

স্বরূপকাঠিতে ভ্রাম্যমান আদালতে একটি ইটভাটা ও পলিথিন ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইনে এমবিএফ ব্রিক ফিল্ডকে ১০ হাজার এবং পরিবেশ সংরক্ষন আইনে অবৈধ পলিথিন ব্যবহারের দায়ে ৩ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা অর্থদ- দেয়া হয়। গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানে আদালতে জরিমানার সাথে পলিথিন ব্যবসায়ির সাড়ে পাঁচ কেজি পলিথিন জব্দ করা হয়। এছাড়া ওই ইট ভাটাকে যথাযথ লাইসেন্সসহ পরিবেশ সম্মতভাবে ভাটা চালানোর জন্য ১৫ দিনের সময় বেধে দেয়া হয়। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওবিস্তারিত পড়ুন


সুন্দরবন থেকে নৌকা ও পোনা জব্দ

সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ৪ কোটি ৬৪ লক্ষ টাকার নৌকা ও পোনা জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল রবিবার সকালে সুন্দরবনের বিসিজি আউটপোস্ট নলিয়ান এলাকার শিবসা নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ টি ইঞ্জিনচালিত নৌকা এবং ১ কোটি ৭২ লক্ষ পিস ফ্যাইসা পোনা আটক করে কোস্টগার্ড সদস্যরা। যার বাজার মূল্য প্রায় ৪ কোটি ৬৪ লক্ষ টাকা। আটককৃত ১ কোটি ৭২ লক্ষ পিস ফ্যাইসা পোনা শিবসা নদীতে অবমুক্ত করা হয়েছে। কোস্টগার্ডের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ টি ইঞ্জিন চালিত নৌকা এবং ১ কোটি ৭২ লক্ষবিস্তারিত পড়ুন


সুন্দরবন থেকে হরিণের মাংস ও মাথা উদ্ধার

সুন্দরবন থেকে হরিণের মাংস ও মাথা উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার গভীর রাতে মোংলা উপজেলার আমবাড়িয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১টি হরিণের চামড়া, ১ টি মাথা ও ৮ কেজি হরিণের মাংস উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা। কোস্টগার্ডের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের মাথা, মাংস ও চামড়া আটক করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান এ কর্মকর্তা।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial