টিটু সভাপতি ॥ তানভীর সম্পাদক
পিরোজপুর প্রেসক্লাবের কার্য নিবাহী কমিটির নির্বাচন
পিরোজপুর প্রেসক্লাবের ২০১৯ সালের কার্য নির্বাহী কমিটির নির্বাচন গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে। কার্য নির্বাহী কমিটির ১৭টি পদের মধ্যে রবিবার শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠত হয়। কমিটির সভাপতিসহ অন্যান্য পদগুলোর প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদের নির্বাচনে দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি এস এম তানভীর আহম্মেদ ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি দৈনিক আলোকিত বাংলাদেশ এবং জাগো নিউজ ডট কম এর জেলা প্রতিনিধি হাসান মামুন পেয়েছেন ১৫ ভোট।
কার্য নির্বাহী কমিটির সভাপতি পদসহ অন্যান্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সভাপতি জহিরুল হক টিটু (যায়যায়দিন ও দৈনিক পিরোজপুরের কথা), শেখ জাকির আহম্মেদ (দি ডেইলী মনিং অবজারভার) সহ-সভাপতি, শফিকুল ইসলাম মিলন (এটিএন বাংলা) সহ-সভাপতি, জিয়াউল হক (সময় টিভি) যুগ্ম সাধারণ সম্পাদক, খেলাফত হোসেন খসরু (আমাদের অর্থনীতি) দফতর ও পরিসম্পদ সম্পাদক, মো. হাসিবুল ইসলাম হাসান (বৈশাখী টিভি) কোষাধ্যক্ষ, কবির হোসাইন (দীপ্ত টিভি) সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক, তামিম সরদার (ইনডেপেনডেন্ট টিভি) তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক। নির্বাহী সদস্য মাহামুদ হোসেন (বাংলাদেশ বেতার ও ইউএনবি), এস এম পারভেজ (যুগান্তর ও বিটিভি), এম এ রব্বানী ফিরোজ (দৈনিক খবর), এ.কে আজাদ (দৈনিক সংবাদ), ওয়াহিদ হাসান বাবু (পিরোজপুরের খবর), মসিউর রহমান মহারাজ (দৈনিক গ্রামের সমাজ), কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব (দৈনিক গ্রামের সমাজ)।
নির্বাচনে নির্বাচন কমিশনার ছিলেন পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার মো. তুহিন হোসেন।
নির্বাচনে প্রেসক্লাবের ৫০ জন ভোটারের মধ্যে ৪৬ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।
