প্রধান সূচি

স্বরূপকাঠিতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

স্বরূপকাঠিতে ভ্রাম্যমান আদালতে একটি ইটভাটা ও পলিথিন ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইনে এমবিএফ ব্রিক ফিল্ডকে ১০ হাজার এবং পরিবেশ সংরক্ষন আইনে অবৈধ পলিথিন ব্যবহারের দায়ে ৩ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা অর্থদ- দেয়া হয়। গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালানো হয়।

অভিযানে আদালতে জরিমানার সাথে পলিথিন ব্যবসায়ির সাড়ে পাঁচ কেজি পলিথিন জব্দ করা হয়। এছাড়া ওই ইট ভাটাকে যথাযথ লাইসেন্সসহ পরিবেশ সম্মতভাবে ভাটা চালানোর জন্য ১৫ দিনের সময় বেধে দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। এসময় তার সাথে ছিলেন, পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী বায়ো কেমিস্ট মো. মুনতাছির রহমানসহ স্বরূপকাঠি থানা পুলিশ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial