প্রধান সূচি

চিতলমারীতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাগেরহাটের চিতলমারী উপজেলার সদরে অবস্থিত হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৪৭তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার ও গত শনিবার দুই দিন ব্যাপী এ অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি সুলতানা মল্লিকের সভাপতিত্বে ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন শেখ, হাসিনা বেগম বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিদ্যুৎসাহী সদস্য সালমা বেগম, দাতা সদস্য ইঞ্জি: এম এম নজরুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি ইব্রহিম শেখ প্রমুখ।

রবিবার ক্রীড়া, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ বাড়ৈ ও সঞ্চালণায় ছিলেন সহকারি প্রধান শিক্ষক মোঃ শামিম হোসেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial