সুন্দরবন থেকে হরিণের মাংস ও মাথা উদ্ধার
সুন্দরবন থেকে হরিণের মাংস ও মাথা উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার গভীর রাতে মোংলা উপজেলার আমবাড়িয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১টি হরিণের চামড়া, ১ টি মাথা ও ৮ কেজি হরিণের মাংস উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা।
কোস্টগার্ডের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের মাথা, মাংস ও চামড়া আটক করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান এ কর্মকর্তা।
Please follow and like us:
« বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সুন্দরবন থেকে নৌকা ও পোনা জব্দ »
