বাগেরহাট শিশু অংগন বিদ্যানিকেতনে বই উৎসব
বাগেরহাট শিশু অংগন বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হয়েছে পাঠদান অনুষ্ঠান ও বই উৎসব। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজা জামান শিল্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত পাঠদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোকবির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসাদুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার। বক্তব্য রাখেন, বাগেরহাট কালেক্টটরেট স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ মুখার্জী রবিন্দ্র নাথ, আস বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. কামরুজ্জামান, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোল্লা আ. রব, আস বাংলাদেশ এর সহ-সভাপতি হাজরা শহিদুল ইসলাম বাবলু, বাগেরহাট জেলা স্কাউট এর সহ কমিশনার সাকির হোসেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ শিশু অংগন বিদ্যানিকেতন এর ছাত্র ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন।
