প্রধান সূচি

Tuesday, January 1st, 2019

 

পিরোজপুরকে মডেল জেলা হিসেবে গড়ে তুলবো …. নবনির্বাচিত এমপি শ.ম. রেজাউল করিম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-স্বরূপকাঠী) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য পিরোজপুর প্রেসক্লাবে আজীবন সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের আইন সম্পাদক এডভোকেট শ.ম রেজাউল করিম বলেছেন, অসম্প্রদায়িক চেতনায় উজ্জীবীত হয়ে পিরোজপুর জেলাকে সকলের জন্য একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে থাকবেনা সন্ত্রাস দুর্নীতি ও হানাহানি। সোমবার রাতে পিরোজপুর প্রেসক্লাবেরপক্ষ থেকে তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নব নির্বাচিত সংসদ সদস্য শ. ম. রেজাউল করিম এসময় আরও বলেন, প্রেসক্লাব আমার নিজস্ব ঘর আর সাংবাদিক বন্ধুরা হচ্ছে আমার সবচেয়ে আপন জন। সংবাদ কর্মীদেরবিস্তারিত পড়ুন


আনন্দ মূখর পরিবেশে পিরোজপুরে বই উৎসব অনুষ্ঠিত

আনন্দ মূখর পরিবেশে পিরোজপুরে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পিরোজপুর শহরের করিমুন্নেছা মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহা. ফজলে রহমানের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন, করিমুনন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ মাহমুদ প্রমুখ। পরে পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন জেলা প্রশাসক আবু আলী মো.বিস্তারিত পড়ুন


পিরোজপুরে আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার

পিরোজপুর জেলা জজ কোর্ট চত্বরে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামী আমান উল্লাহ আমান (২০)কে গ্রেফতার করেছে পিরোজপুর ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর ২ টার দিকে বাগেরহাট জেলার মোংলা বন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশের উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, কাউখালি উপজেলার নাঙ্গুলি গ্রামের মফিজ উল্লাহ হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামি আমান উল্লাহ আদালত চত্বর থেকে পালিয়ে গেলে পিরোজপুর সদর থানায় একটি মামলা হয়। পরে পুলিশ সুপারের নির্দেশে মোবাইল প্রযুক্তি ব্যবহার করে বাগেরহাট জেলার মোংলা বন্দর থেকে মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর আদালতেরবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে ১৬ হাজারের অধিক শিক্ষার্থী নতুন বই পেয়েছে

ইন্দুরকানীতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ১৬ হাজারের অধিক শিক্ষার্থী নতুন বই পেয়েছে। এ উপজেলার ৬৮টি প্রাথমিক বিদ্যালয়, ১৮টি মাদ্রাসা ও ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৬ হাজার ৫শ’ শিক্ষার্থীদের মাঝে এ বই বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রাথমিকে ৭ হাজার ৫শ’ এবং মাধ্যমিকে প্রায় ৭ হাজার শিক্ষার্থীর মাঝে এ বই বিতরণ করা হয়। মঙ্গলবার উপজেলার সেতারা স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় ও ইন্দুরকানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ে পৃথক পৃথকভাবে উৎসব মূখর পরিবেশে বই বিতরণ অনুষ্ঠিত হয়। সেতারা স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরা সুলতানার সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধানবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় শিক্ষার্থীরা হাতে পেল নতুন বই

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই ২০৫টি প্রাথমিক, ৪৭টি মাধ্যমিক ও ৪৮টি মাদ্রাসার শিক্ষার্থীরা হাতে পেয়েছে নতুন পাঠ্যবই। উপজেলার প্রতিটি বিদ্যালয়ে বই উৎসব করে বিতরণ করা হয় নতুন বই। কোন কোন বিদ্যালয়ে ফুলের মোড়কে বইগুলো সাজিয়ে ছোট ছোট সোনামনিদের হাতে তুলে দেয়া হয় নতুন বই। বই পেয়ে মহা খুশি কোমলমতি শিক্ষার্থীরা। নতুন বই বুকে চেপে উচ্ছাসিত শিশুরা বাড়ি ফেরে। মঠবাড়িয়া সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কেএম লতিফ ইনষ্টিটিউশন, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, মিরুখালী স্কুল এন্ড কলেজ, ৫৬নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৭০নং ভেচকী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৬৬নং শিংগা সরকারীবিস্তারিত পড়ুন


বাগেরহাট শিশু অংগন বিদ্যানিকেতনে বই উৎসব

বাগেরহাট শিশু অংগন বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হয়েছে পাঠদান অনুষ্ঠান ও বই উৎসব। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজা জামান শিল্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত পাঠদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোকবির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসাদুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার। বক্তব্য রাখেন, বাগেরহাট কালেক্টটরেট স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ মুখার্জী রবিন্দ্র নাথ, আস বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. কামরুজ্জামান, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোল্লা আ.বিস্তারিত পড়ুন


বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতা আ’লীগ-বিএনপির ৬ নেতাকর্মী আহত

বাগেরহাট-২ আসনের সদর উপজেলার ডেমা করামাতিয়া মাদ্রাসার সামনে সোমবার রাত সাড়ে ৯ টার দিকে বিএনপির নেতাকর্মীদের দোকান ও মাছের ডিপো ভাংচর লুট করাকে কেন্দ্র করে নির্বাচন পরবর্তী সহিংসতায় আওয়ামী লীগ ও বিএনপির ৮ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে আওয়ামী লীগ প্রার্থীর ভোট কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য সচিবসহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৪ নেতাকর্মীকে রাতেই বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বিএনপি কর্মীরা অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে। আওয়ামী লীগের আহতরা হলেন, সদর উপজেলার ডেমা ইউনিয়নের সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য সচিব মো.বিস্তারিত পড়ুন


শরণখোলায় ৩০ হাজার শিক্ষার্থীকে বই বিতরণ

বাগেরহাটের শরণখোলায় প্রায় ৩০ হাজার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নুতন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সদর রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুলে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস। এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান খান, সরকারী পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ গাজী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশ্রাফুল ইসলাম প্রমুখ। অপরদিকে, আর.কে.ডি.এস পাইলট বালিকা বিদ্যালয়ে বই বিতরণ করেন রায়েন্দা সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন। উপজেলার মাধ্যমিক পর্যায়ে ৩৬টি ও প্রাথমিক পর্যায়ে ১৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ হাজার শিক্ষার্থীদের মাঝে এ বই বিতরণ করাবিস্তারিত পড়ুন


পাইকগাছায় বই উৎসব

পাইকগাছায় আনন্দঘন পরিবেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার সকালে পাইকগাছা সরকারী বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক অজিত কুমার সরকারের সভাপতিত্বে বই উৎসব উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক ময়নুল ইসলাম, কাউন্সিলর আসমা আহম্মেদ, শিক্ষক পঞ্চানন সরকার, আ. ওহাব বাবলু, মো. ফজলুল আযম, মৃনাল কান্তি রায়, প্রনব বিশ্বাস, রোকনুজ্জামান ও অভিভাবকরা। এ উৎসবে ২১ কৃতি ছাত্রীর সম্মাননা জানানো হয়। সরকারী হাই স্কুলে বই উৎসবে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আবুল কাশেম সেখ। এখানে প্রধান অতিথি ছিলেন ইউএও জুলিয়া সুকাইয়া। লস্কর করুলিয়াবিস্তারিত পড়ুন


মোংলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে মোংলার মালগাজী সুন্দরবন ক্রেডিট ইউনিয়ন। গতকাল বুধবার সকালে মালগাজী মিশন বাড়ী স্কুল মাঠ চত্বরে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন ক্রেডিট ইউনিয়নের সহ-সভাপতি হৃদয় সরকার। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. নূর আলম শেখ, উপজেলা সমবায় অফিসার মোস্তফা কামাল এবং ইউপি সদস্য জাহাঙ্গীর মল্লিক। স্বাগত বক্তব্য রাখেন সুন্দরবন ক্রেডিট ইউনিয়নের সভাপতি টিটুস সরকার। উল্লেখ্য, সুন্দরবন ক্রেডিট ইউনিয়নের সদস্যদের (যারা নির্মান শ্রমিক হিসেবেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial