প্রধান সূচি

পিরোজপুরকে মডেল জেলা হিসেবে গড়ে তুলবো …. নবনির্বাচিত এমপি শ.ম. রেজাউল করিম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-স্বরূপকাঠী) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য পিরোজপুর প্রেসক্লাবে আজীবন সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের আইন সম্পাদক এডভোকেট শ.ম রেজাউল করিম বলেছেন, অসম্প্রদায়িক চেতনায় উজ্জীবীত হয়ে পিরোজপুর জেলাকে সকলের জন্য একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে থাকবেনা সন্ত্রাস দুর্নীতি ও হানাহানি।

সোমবার রাতে পিরোজপুর প্রেসক্লাবেরপক্ষ থেকে তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নব নির্বাচিত সংসদ সদস্য শ. ম. রেজাউল করিম এসময় আরও বলেন, প্রেসক্লাব আমার নিজস্ব ঘর আর সাংবাদিক বন্ধুরা হচ্ছে আমার সবচেয়ে আপন জন। সংবাদ কর্মীদের যে কোন সুখ-দুঃখে তাদের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করছি।
প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, গৌতম চৌধুরী, এম এ রব্বানী ফিরোজ, এ কে আজাদ, সাবেক আহবায়ক জিয়াউল আহসান, সাবেক সাধারণ সম্পাদক এসএম পারভেজ, এস এম রেজাউল ইসলাম শামীম, জহিরুল হক টিটু, সহ-সভাপতি খালদ আবু, শিরিনা আফরোজ, সহ-সাধারণ সম্পাদক হাসান মামুন, কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান, ক্লাব সদস্য জিয়াউল হক। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু।

এর আগে পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, নব নির্বাচিত সংসদ সদস্য শ. ম. রেজাউল করিমের হাতে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু ও সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চুসহ সিনিয়র সদস্যরা। অনুষ্ঠানে শ ম রেজাউল করিমকে প্রেসক্লাব থেকে সন্মাননা ক্রেষ্ট উপহার দেয়া হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial