প্রধান সূচি

মঠবাড়িয়ায় শিক্ষার্থীরা হাতে পেল নতুন বই

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই ২০৫টি প্রাথমিক, ৪৭টি মাধ্যমিক ও ৪৮টি মাদ্রাসার শিক্ষার্থীরা হাতে পেয়েছে নতুন পাঠ্যবই। উপজেলার প্রতিটি বিদ্যালয়ে বই উৎসব করে বিতরণ করা হয় নতুন বই। কোন কোন বিদ্যালয়ে ফুলের মোড়কে বইগুলো সাজিয়ে ছোট ছোট সোনামনিদের হাতে তুলে দেয়া হয় নতুন বই। বই পেয়ে মহা খুশি কোমলমতি শিক্ষার্থীরা। নতুন বই বুকে চেপে উচ্ছাসিত শিশুরা বাড়ি ফেরে।

মঠবাড়িয়া সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কেএম লতিফ ইনষ্টিটিউশন, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, মিরুখালী স্কুল এন্ড কলেজ, ৫৬নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৭০নং ভেচকী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৬৬নং শিংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন স্কুলে বই উৎসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজ, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সহ-সভাপতি ইফসুব মাহাম্মুদ ফরাজী, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাজাহান শেখ, জেলা পরিষদ মহিলা সদস্য সাবিনা ইয়াসমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, রুহুল আমিন, নাসির উদ্দিন, অধ্যক্ষ আলমগীর হোসেন খান, সাংবাদিক আবদুস সালাম আজাদী, শিক্ষক মাইনুল ইসলাম, প্রতিভা রানী প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial