প্রধান সূচি

ইন্দুরকানীতে ১৬ হাজারের অধিক শিক্ষার্থী নতুন বই পেয়েছে

ইন্দুরকানীতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ১৬ হাজারের অধিক শিক্ষার্থী নতুন বই পেয়েছে। এ উপজেলার ৬৮টি প্রাথমিক বিদ্যালয়, ১৮টি মাদ্রাসা ও ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৬ হাজার ৫শ’ শিক্ষার্থীদের মাঝে এ বই বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রাথমিকে ৭ হাজার ৫শ’ এবং মাধ্যমিকে প্রায় ৭ হাজার শিক্ষার্থীর মাঝে এ বই বিতরণ করা হয়।

মঙ্গলবার উপজেলার সেতারা স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় ও ইন্দুরকানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ে পৃথক পৃথকভাবে উৎসব মূখর পরিবেশে বই বিতরণ অনুষ্ঠিত হয়।

সেতারা স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরা সুলতানার সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। বক্তব্য রাখেন, ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একেএম আবুল খায়ের।

উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বেলায়েত হোসেন ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। বছরের শুরুতে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা খুবই আনন্দিত।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial