প্রধান সূচি

পিরোজপুরে আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার

পিরোজপুর জেলা জজ কোর্ট চত্বরে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামী আমান উল্লাহ আমান (২০)কে গ্রেফতার করেছে পিরোজপুর ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর ২ টার দিকে বাগেরহাট জেলার মোংলা বন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, কাউখালি উপজেলার নাঙ্গুলি গ্রামের মফিজ উল্লাহ হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামি আমান উল্লাহ আদালত চত্বর থেকে পালিয়ে গেলে পিরোজপুর সদর থানায় একটি মামলা হয়। পরে পুলিশ সুপারের নির্দেশে মোবাইল প্রযুক্তি ব্যবহার করে বাগেরহাট জেলার মোংলা বন্দর থেকে মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর আদালতের হাজতখানা থেকে এজলাসে অন্যান্য আসামীর সাথে উপস্থিত করার সময় হাতকড়া থেকে হাত গলিয়ে আমানুল্লাহ পালিয়ে যায়। সে জেলার কাউখালী উপজেলার নাঙ্গুলী গ্রামের মো. ইউনুসের ছেলে।

গত বছর ২৬ আগস্ট নাঙ্গুলী গ্রামে এক মারামারিতে ব্যাংক কর্মচারী মফিজ উল্লাহ মাহফুজ গুরুতর আহত হলে বরিশাল হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এরপর ইউনুসকে প্রধান আসামী ও ছেলে আমানুুল্লাহসহ ১০ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরে পুলিশ গত সেপ্টেম্বর মাসে আমান উল্লাকে গ্রেফতার করে এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। পরে ৩ ডিসেম্বর সোমবার জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যেটের আদালতে এ মামলার অন্যান্য আসামীর সাথে তাকে জেলা কারাগার থেকে হাজিরার জন্য আনা হলে সে হাতকড়া থেকে হাতগলিয়ে পালিয়ে যায়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial