শরণখোলায় আল-আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন
বাগেরহাটের শরণখোলায় আল-আরাফা ইসলামী ব্যাংকের ১৬৬তম শাখার উদ্বোধন করা হয়েছে। উপজেলা সদর রায়েন্দা বাজারের পাঁচ রাস্তা এলাকায় সোলায়মান টাওয়ারের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শাখার উদ্বোধন করেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান, বর্তমান পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি আনোয়ার হোসেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন শরণখোলা উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকন, শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. নূরুল আলম ফকির, ব্যাংকের খুলনা জোনাল হেড মো. মঞ্জুর হাসান, রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, রায়েন্দা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ. জলিল আনোয়ারী, রায়েন্দা বাজার ব্যবস্থাপনা কমিটির স্ধাারণ সম্পাদক আনোয়ার হোসেন, ব্যবসায়ী গোলাম মোস্তফা তালুকদার ও শাখা ব্যবস্থাপক সোহেল রানা
Please follow and like us:
« আ’লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় … শ ম রেজাউল করিম (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বর্তমান সরকার ইসলামের খেদমতে নানা কর্মসূচী গ্রহন করেছে … শেখ তন্ময় »
