বর্তমান সরকার ইসলামের খেদমতে নানা কর্মসূচী গ্রহন করেছে … শেখ তন্ময়
বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ তন্ময় বলেছেন, বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভানেত্রী ও বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জাতির জনকের ন্যায় ব্যক্তি জীবনে ইসলামী ভাবাপন্ন এবং একজন ধার্মিক মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিদিন সকাল শুরু হয় তাহাজ্জুদ, ফজরের নামাজ ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে।
তিনি বলেন, মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে আসা ১০ লাখেরও বেশি মুসলমানকে আশ্রয় দিয়ে শেখ হাসিনা মানবতার সেবার যে নজির স্থাপন করেছেন তা ইতিহাসে বিরল।গতকাল বুধবার দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলেম ওলামাগনের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শেখ তন্ময় আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার ইসলামের খেদমতে নানা কর্মসূচী গ্রহন করেছে। সম্প্রতি বর্তমান সরকারের পক্ষ থেকে দেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণের পদক্ষেপ গ্রহন করেছে। কওমী সনদের স্বীকৃতি হাসিনার নেয়া যুগান্তকারী পদক্ষেপগুলোর একটি।
জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট-২ আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ্জ এডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, আওয়ামী লীগ নেতা মো. ফিরোজুল ইসলাম, সরুই মাদ্রাসার মোহতামীম মাওলানা আমিরুল ইসলাম সিদ্দিকী, জাতীয় ইমাম কল্যাণ সমিতির বাগেরহাট জেলা শাখার সভাপতি মাওলানা আ. কবির খান, নওয়াপাড়া মাদ্রাসার মোহতামীম মাওলানা রমিজ উদ্দিন প্রমুখ।
বক্তারা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান
