Wednesday, December 19th, 2018
ইন্দুরকানীসহ তিন উপজেলা ১৮ ঘন্টা বিদ্যুৎ বিহীন
ইন্দরকানীসহ তিন উপজেলায় একটানা ১৮ ঘন্টা বিদ্যুৎ না থাকায় তিন উপজেলার কয়েক হাজার গ্রাহক অন্ধকারে ছিল। মঙ্গলবার দুপুরে হঠাৎ বাগেরহাট বিদ্যুৎ ষ্টেশনের ৩৩ কেভি বিদ্যুতের ব্রেকার পুড়ে যাওয়ায় এ লাইনের অধীনে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা, বাগেরহাটের মোড়েলগঞ্জ ও শরণখোলাসহ আরও ২টি উপজেলা আংশিক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে প্রায় অর্ধ লক্ষ গ্রাহক ১৮ ঘন্টা বিদ্যুৎ বিহীন অবস্থায় মঙ্গলবার রাতে অন্ধকারে ছিল। পল্লী বিদ্যুতের কর্মীরা ১৮ ঘন্টা কাজ করার পর পুড়ে যাওয়া ব্রেকার মেরামত করে বুধবার সকালে লাইন চালু করে। এ বিষয়ে পল্লী বিদ্যুতের বালিপাড়া অফিসের ইনচার্জ মো. ইসলাম জানান, বাগেরহাট ৩৩বিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে বাইসাইকেল মার্কার সমর্থনে শ্রমিক লীগের মিছিল
পিরোজপুর-২ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট মনোনীত প্রার্থী জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র বাইসাইকেল মার্কার সমর্থনে ইন্দুরকানীতে মিছিল করেছে উপজেলা শ্রমিক লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় ইন্দুরকানী উপজেলা শ্রমিকলীগের কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পিরোজপুর জেলা শ্রমিক লীগ সদস্য আনিসুর রহমানের নেতৃত্বে মিছিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতা সাঈদুর রহমান সাঈদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আ. হাকিম হাওলাদার, যুগ্ম-আহবায়ক আ. রশিদ বেপারী, যুগ্ম-আহবায়ক মাসুদ পারভেজ, যুগ্ম-আহবায়ক আ. সালাম হাওলাদার, পত্তাশীবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় মহাজোট ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত ২০
পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনে মহাজোট প্রার্থী ও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দিনব্যাপী দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। এ ঘটনার জের ধরে মহাজোট প্রার্থীর সমর্থকরা উপজেলার পৌর শহরসহ বিভিন্ন ইউনিয়নে হামলা চালিয়ে স্বতন্ত্র প্রার্থীর ২০টি নির্বাচনী কার্যালয় ভাংচুর করে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে ধানীসাফা ইউনিয়নের বুড়িরচড় গ্রামের তুষখালী লঞ্চঘাট চৌরাস্তা মোড়ে স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশরাফুর রহমানের সমর্থক ২০/২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে মহাজোট প্রার্থী জাতীয় পার্টি (এরশাদ) কেন্দ্রীয় নেতা ডা. রুস্তম আলী ফরাজীর (লাঙ্গল প্রতীক)বিস্তারিত পড়ুন
ভোটের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ভোট কেন্দ্রে আসতে হবে…আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, আমাদের দেশে ক্ষমতাসীন ও বিরোধী দল সবাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন। সবার আগ্রহ ও আন্তরিকতা না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হলে সবাইকে ভোট কেন্দ্রে আসতে হবে। তিনি গতকাল বুধবার রাতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার নদমূলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, ভোট কেন্দ্রে না আসলে ভোট সুষ্ঠু হয় না। ৩০ ডিসেম্বর নির্বাচনে তাই সকল ভোটারকে দলে দলে ভোট দিতে আসতে হবে। পিরোজপুর-২ আসনে (ভান্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানি) ১৪দলীয় জোটের শরিকবিস্তারিত পড়ুন
বাগেরহাটে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
বাগেরহাটে গরীব ও অসহায় বস্তিবাসীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বাগেরহাট জেলা মহিলা পরিষদের উদ্যোগে সদর উপজেলার রনবিজয়পুরস্থ কুয়েত পল্লীতে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। পল্লীর ৬০ জন মানুষকে সোয়েটার, গায়ের চাঁদর, বেড সীট, ছোট বাচ্চাদের গরম কাপড় প্রদান করা হয়। শীতবস্ত্র প্রদানের সময় মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা এডভোকেট পারভিন আহমেদ, সদস্য তহমিনা বেগম মিনু, হেনা চৌধুরী, তাজমিন নাহার তাজু, নাদিরা আকরাম, লুৎফা দিদার, রহিমা খাতুন এবং মাহবুবা রহমান পিয়া উপস্থিত ছিলেন।
পিরোজপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার বিকেলে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পিরোজপুরের সকলস্তরের জনগনের কাছে ভোট চেয়ে বলেছেন, আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারলে দক্ষিনাঞ্চল হবে বাংলাদেশের সবচেয়ে উন্নত ও সমৃদ্ধ অঞ্চল। দলের রাজনৈতিক ইসতেহারে যে ক’টি উন্নয়নের পরিকল্পনার কথা বলা আছে সেগুলো বাস্তবায়িত করতে পারলে দক্ষিনাঞ্চল আর অবহেলিত থাকবেনা। তাই নৌকা মার্কায় আপনাদের ভোট চাই। এসময় তিনি পিরোজপুরের ৩টি আসনের মহাজোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের সাথে কথা বলেন। প্রধানমন্ত্রী তাদের কথাও মনোযোগ সহকারে শোনেন। পিরোজপুর জেলার তিনটি আসনে জোট-মহাজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দিতে ঢাকা থেকেবিস্তারিত পড়ুন
খুলনা-৬ আসন জোড়ালো প্রচারণায় আওয়ামী লীগ ॥ কৌশলে বিএনপি-জামায়াত জোট
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই খুলনা-৬ আসনে নির্বাচনী উত্তাপ ছড়াচ্ছে। প্রতীক বরাদ্দের পরপরই ভোট যুদ্ধে নেমে পড়েছে প্রার্থীরা। পাইকগাছা-কয়রার বিভিন্ন হাট-বাজার ও রাস্তার উপর প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের পোষ্টারে ছেয়ে গেছে। প্রতিদিনই বিভিন্ন স্থানে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সমর্থকদের মিছিল, সভা ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ, প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বিরুদ্ধে আচারণবিধি লঙ্ঘন, কর্মী-সমর্থকদের মধ্যে পোষ্টার লাগানো নিয়ে মারামারিসহ বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা এগিয়ে চলেছে। এরপরও উৎসব মূখর পরিবেশে এ আসনে প্রচার প্রচারণা চলছে। খুলনা-৬ আসনে নির্বাচন হবে দ্বিমূখী। তাই নৌকা ও ধানের শীষ এর প্রার্থীদের প্রচারকে কেন্দ্রবিস্তারিত পড়ুন
পাইকগাছায় আ’লীগের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ ॥ আটক ৮
পাইকগাছায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের নির্বাচন অফিসে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ জামায়াত নেতাসহ ৮ ব্যক্তিকে আটক করেছে। এ ঘটনায় গদাইপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলা প্রশাসকসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা গেছে, মঙ্গলবার রাত ১২টায় উপজেলার গদাইপুর বাজার মোড়ে নৌকা প্রতিকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও বোমার বিষ্ফোরণ করে এলাকায় ত্রাস সৃষ্টি করে দুর্বৃত্তরা। নির্বাচন অফিসে অগ্নিসংযোগ করায় তৈরীকৃত নৌকা, চেয়ার টেবিলসহ অফিসটি পুড়ে যায়। ঐ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন থানার ওসি আমিনুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। বুধবার সকালে ঘটনাস্থলে যান নৌকাবিস্তারিত পড়ুন
প্রেসক্লাবের কমিটি গঠন নিয়াজ ইকবাল সভাপতি ॥ কাজী সাইদ সম্পাদক
কচুয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়ছে। গতকাল বুধবার সকালে কচুয়া প্রেসক্লাবে আহবায়ক তুষার রায় রনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে খোন্দকার নিয়াজ ইকবালকে সভাপতি ও কাজী সাইদুজ্জামানকে সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি সমীর বরণ পাইক, যুগ্ম সম্পাদক সুপার্থ কুমার মন্ডল, অর্থ সম্পাদক রথীন্দ্র নাথ সাহা। নির্বাহী সদস্য- তুয়ার রায় রনি, শুভংকর দাস বাচ্চু, সরদার অলিউজ্জামান, খান সুমন, প্রদ্যুৎ কুমার মন্ডল।
বর্তমান সরকার ইসলামের খেদমতে নানা কর্মসূচী গ্রহন করেছে … শেখ তন্ময়
বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ তন্ময় বলেছেন, বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভানেত্রী ও বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জাতির জনকের ন্যায় ব্যক্তি জীবনে ইসলামী ভাবাপন্ন এবং একজন ধার্মিক মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিদিন সকাল শুরু হয় তাহাজ্জুদ, ফজরের নামাজ ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে। তিনি বলেন, মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে আসা ১০ লাখেরও বেশি মুসলমানকে আশ্রয় দিয়ে শেখ হাসিনা মানবতার সেবার যে নজির স্থাপন করেছেন তা ইতিহাসে বিরল।গতকাল বুধবার দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলেমবিস্তারিত পড়ুন
