ইন্দুরকানীতে বাইসাইকেল মার্কার সমর্থনে শ্রমিক লীগের মিছিল
পিরোজপুর-২ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট মনোনীত প্রার্থী জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র বাইসাইকেল মার্কার সমর্থনে ইন্দুরকানীতে মিছিল করেছে উপজেলা শ্রমিক লীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার সন্ধ্যায় ইন্দুরকানী উপজেলা শ্রমিকলীগের কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পিরোজপুর জেলা শ্রমিক লীগ সদস্য আনিসুর রহমানের নেতৃত্বে মিছিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতা সাঈদুর রহমান সাঈদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আ. হাকিম হাওলাদার, যুগ্ম-আহবায়ক আ. রশিদ বেপারী, যুগ্ম-আহবায়ক মাসুদ পারভেজ, যুগ্ম-আহবায়ক আ. সালাম হাওলাদার, পত্তাশী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজান মোল্লা, প্রচার সম্পাদক মহারাজ প্রমুখ।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় মহাজোট ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত ২০ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীসহ তিন উপজেলা ১৮ ঘন্টা বিদ্যুৎ বিহীন »
