ইন্দুরকানীসহ তিন উপজেলা ১৮ ঘন্টা বিদ্যুৎ বিহীন
ইন্দরকানীসহ তিন উপজেলায় একটানা ১৮ ঘন্টা বিদ্যুৎ না থাকায় তিন উপজেলার কয়েক হাজার গ্রাহক অন্ধকারে ছিল। মঙ্গলবার দুপুরে হঠাৎ বাগেরহাট বিদ্যুৎ ষ্টেশনের ৩৩ কেভি বিদ্যুতের ব্রেকার পুড়ে যাওয়ায় এ লাইনের অধীনে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা, বাগেরহাটের মোড়েলগঞ্জ ও শরণখোলাসহ আরও ২টি উপজেলা আংশিক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে প্রায় অর্ধ লক্ষ গ্রাহক ১৮ ঘন্টা বিদ্যুৎ বিহীন অবস্থায় মঙ্গলবার রাতে অন্ধকারে ছিল। পল্লী বিদ্যুতের কর্মীরা ১৮ ঘন্টা কাজ করার পর পুড়ে যাওয়া ব্রেকার মেরামত করে বুধবার সকালে লাইন চালু করে।
এ বিষয়ে পল্লী বিদ্যুতের বালিপাড়া অফিসের ইনচার্জ মো. ইসলাম জানান, বাগেরহাট ৩৩ কেভি বিদ্যুৎ ষ্টেশনের ব্রেকার পুড়ে যাওয়ায় এ অঞ্চলে ১৮ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।
Please follow and like us:
« ইন্দুরকানীতে বাইসাইকেল মার্কার সমর্থনে শ্রমিক লীগের মিছিল (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন »
