পিরোজপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
পেশাগত দায়িত্ব পালনের সময় পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের মহাজোট প্রার্থীর সমর্থকদের হামলায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তামিম সরদার গুরুতর আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করেছে পিরোজপুর প্রেসক্লাব।
গতকাল শুক্রবার সকালে শহরের টাউন ক্লাব সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাংবাদিক মাহমুদ হোসেন শুকুর, মনিরুজ্জামান নাসিম আলী, এ কে আজাদ, শিরিনা আফরোজ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের বরিশাল ব্যুরো চীফ মো. মুরাদ আহম্মেদ, জিয়াউল আহসান, খালিদ আবু, জহিরুল হক টিটু, রেজাউল ইসলমা শামীম, কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, খেলাফত হোসেন খসরু, হাসান মামুন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ঝালকাঠী জেলা প্রতিনিধি রহিম রেজা, হাসিবুল ইসলাম হাসানসহ স্থানীয় সংবাদ কর্মীরা।
এদিকে এ হামলার ঘটনায় মঠবাড়িয়ায় মানববন্ধন করেছে সাংবাদিকবৃন্দ। মঠবাড়িয়া প্রতিনিধি জানান, মহাজোট প্রার্থীর লাঙল প্রতীকের সমর্থকদের হামলায় ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি তামিম সরদার গুরুতর আহত হওয়ার ঘটনায় মঠবাড়িয়ায় সাংবাদিকবৃন্দ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। শুক্রবার বিকেেেল মঠবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে শহরের শহীদ মিনার সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় সকল গণমাধ্যম কর্মী, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বক্তারা ইন্ডিপেনডেন্ট টিভির পিরোজপুর প্রতিনিধি তামিম সরদার পেশাগত দায়িত্ব পালনকালে তার ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে দোষী হামলাকারীদের আগামী তিন দিনের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। অন্যথায় পিরোজপুর জেলার সকল গণমাধ্যম কর্মীরা লাগাতার প্রতিবাদ কর্মসূচির ঘোষণার কথা জানান। সমাবেশে বক্তারা নির্বাচনী সকল ধরনের সহিংসতা বন্ধে সকল রাজনৈতিকদল ও প্রার্থীর প্রতি দাবি জানান।
প্রসঙ্গত, পিরোজপুর-৩ আসনে নির্বাচনী নিউজ কভার করতে এসে বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়া শহরের মিরুখালী টেম্পু স্টা- এলাকায় লাঙল প্রতীকের উচ্ছৃংখল একদল সমর্থক তার ওপর সশস্ত্র হামলা চালায়। এসময় লাঙল প্রতীকের সশস্ত্র সমর্থকর ক্যামেরায় ছবি তোলা হয়েছে ভেবে তার ওপর হামলা করে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। তবে মাথায় হেলমেট থাকার কারনে সাংবাদিক তামিম প্রাণে রক্ষা পান। পরে তাকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় হামলাকারিরা তার ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়। মোটরসাইকেল ভাংচুর করে। এ ঘটনায় আহত সাংবাদিক তামিম মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
