প্রধান সূচি

আবারও জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন

অধিক পরিমান মাদক উদ্ধার ও মাদক নির্মূলে সফল অভিযান পরিচালনা করার জন্য সপ্তম বারের মত পিরোজপুর জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন।
পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির মঙ্গলবার বিকেলে তার কার্যালয়ে অনুষ্ঠিত জেলার অপরাধ পর্যালোচনা ও প্রতিরোধ সভা শেষে উপ-পরিদর্শক দেলোয়ার হোসেনের হাতে শ্রেষ্ঠ উপ-পরিদর্শকের পুরস্কার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহম্মদ মাইনুল হাসানসহ জেলায় কর্মরত উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial