Tuesday, December 18th, 2018
সিপিবি’র প্রার্থী তপন বসুর বাসায় আ’লীগ প্রার্থী শ ম রেজাউল করিম
পিরোজপুরে সন্ত্রাসী হামালার শিকার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনের বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা বিশিষ্ট হেমিও চিকিৎসক ডা. তপন বসুরকে মঙ্গলবার রাতে তার বাসায় দেখতে যান একই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ. ম. রেজাউল করিম। তিনি ডা. তপন বসুর উপর হামলার ঘটনার জন্য তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেন। উল্লেখ্য, গত সোমবার রাত ৮টার দিকে শহরের ল’ইয়ার্স প্লাজায় তার নিজস্ব ডাক্তারী চেম্বারে এ হামলার শিকার হন ডা. তপন বসু।
বুধবার থেকে পিরোজপুরে মাঠে নামবে বিজিবি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার্থে আজ মঙ্গলবার থেকে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঢাকাসহ সারাদেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মাঠে থাকবে। আগামীকাল বুধবার থেকে পিরোজপুরেও মাঠে নামবে বিজিবি। মঙ্গলবার রাতে বিজিবি’র একটি দল সদস্যরা পিরোজপুরে এসে পৌছবেন বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মোহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবারের মধ্যেই ঢাকাসহ সারাদেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন কার্যক্রম সম্পন্ন করা হবে। এদিকে, একাদশ সংসদ নির্বাচনে বিশৃঙ্খলা ঠেকাতে ও নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশ, র্যাব ও অন্যান্যবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়া যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস শাহীন বহিস্কার
মঠবাড়িয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস শাহীনকে দল থেকে বহিস্কার করা হয়েছে।আজ মঙ্গলবার পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজামান ফুলু এবং সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী স্বাক্ষরিত এক পত্রে এ বহিস্কারাদেশ দেয়া হয়েছে। জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা চালানোর কারণে মঠবাড়িয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস শাহীনকে পদ এবং দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। উল্লেখ্য, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্যবিস্তারিত পড়ুন
আবারও জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন
অধিক পরিমান মাদক উদ্ধার ও মাদক নির্মূলে সফল অভিযান পরিচালনা করার জন্য সপ্তম বারের মত পিরোজপুর জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন। পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির মঙ্গলবার বিকেলে তার কার্যালয়ে অনুষ্ঠিত জেলার অপরাধ পর্যালোচনা ও প্রতিরোধ সভা শেষে উপ-পরিদর্শক দেলোয়ার হোসেনের হাতে শ্রেষ্ঠ উপ-পরিদর্শকের পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহম্মদ মাইনুল হাসানসহ জেলায় কর্মরত উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মঠবাড়িয়ায় আ’লীগ নেতাসহ ৪ জনকে কুপিয়ে জখম
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে মহাজোট প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাংচুর ও হামলার ঘটনার মামলার বাদীসহ ৪ জনকে কুপিয়ে জখম করেছে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। মঙ্গলবার বিকেলে উপজেলার বুখাইতলা বান্ধবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত ওই মামলার বাদী আওয়ামী লীগ নেতা মজিবর মুন্সি (৫৬) ও ছাত্রলীগ নেতা আলাউদ্দিনকে (৩৫) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি আহত ছাত্রলীগ নেতা এনামুল হক (২৮) ও জসিম (২৫)কে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ এম. আর শওকত আনোয়ার ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশবিস্তারিত পড়ুন
ইসলামী শিক্ষার উন্নয়নের ধারাবাহিকতা রাখতে নৌকা মার্কায় ভোট দিন … শ ম রেজাউল করিম
এদেশে যত ইসলামী শিক্ষা ও ইসলামী বড় বড় অবকাঠামো নির্মান হয়েছে সবই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেষ্টায় হয়েছে। ইসলামি ফাউন্ডেশন নির্মান, মাদ্রাসা শিক্ষা উন্নতি কারণে বঙ্গবন্ধুর অবদানের শেষ নেই। এর ধারাবাহিকতায় তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার চাহিদানুযায়ী কওমি মাদ্রাসার স্বীকৃতিসহ ইসলামি শিক্ষা যুগাপোযোগী ও আধুনিকরণে প্রধানমন্ত্রী নিরলসভাবে পরিশ্রম করছেন। তাই ইসলামি শিক্ষার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকা মার্কাকে বিজয়ী করার কোন বিকল্প নেই। মঙ্গলবার দুপুরে পিরোজপুর-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের সংসদ সদস্য পদ প্রার্থী এডভোকেট শ.ম রেজাউল করিম এ কথা বলেন।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
বিজয় দিবস উপলক্ষে পিরোজপুর জেলার পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার দিয়েছে জেলা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ লাইন্স মিলনায়তনে অনুষ্ঠিত এ ব্যতিক্রমী আয়োজনে জেলার ৩৬ জন পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী তুলে দেন পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। এসময় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মুক্তিযোদ্ধা মো. শহিদুল আলম, অসরপ্রাপ্ত পুলিশ উপ পরিদর্শক মুক্তিযোদ্ধা কাঞ্চন আলী সিকদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এএসপি (হেড কোয়াটার) মো. রিয়াজ হোসেন পিপিএম।
মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীর লাশ উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সেবিকা রাণী (১৫) নামে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে। নিহত সেবিকা উপজেলার শাখারীকাঠী গ্রামের সুজন দেউরীর কন্যা ও সরোজিনি মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। সেবিকার মা অঞ্জনা রানী জানান, সোমবার বিকেলে ওর ছোট ভাই রাজিবের সাথে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে পরিবারের লোকজনের অগোচরে বসত ঘর সংলগ্ন বাগানের একটি আম গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ এম.আর শওকত আনোয়ার ইসলাম জানান, নিহত স্কুল ছাত্রীর লাশ ময়না তদন্তের জন্য মঙ্গলবারবিস্তারিত পড়ুন
