সিপিবি’র প্রার্থী তপন বসুর বাসায় আ’লীগ প্রার্থী শ ম রেজাউল করিম
পিরোজপুরে সন্ত্রাসী হামালার শিকার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনের বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা বিশিষ্ট হেমিও চিকিৎসক ডা. তপন বসুরকে মঙ্গলবার রাতে তার বাসায় দেখতে যান একই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ. ম. রেজাউল করিম। তিনি ডা. তপন বসুর উপর হামলার ঘটনার জন্য তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, গত সোমবার রাত ৮টার দিকে শহরের ল’ইয়ার্স প্লাজায় তার নিজস্ব ডাক্তারী চেম্বারে এ হামলার শিকার হন ডা. তপন বসু।
Please follow and like us:
« বুধবার থেকে পিরোজপুরে মাঠে নামবে বিজিবি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) আ’লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় … শ ম রেজাউল করিম »
