প্রধান সূচি

বুধবার থেকে পিরোজপুরে মাঠে নামবে বিজিবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার্থে আজ মঙ্গলবার থেকে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঢাকাসহ সারাদেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মাঠে থাকবে।
আগামীকাল বুধবার থেকে পিরোজপুরেও মাঠে নামবে বিজিবি। মঙ্গলবার রাতে বিজিবি’র একটি দল সদস্যরা পিরোজপুরে এসে পৌছবেন বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মোহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবারের মধ্যেই ঢাকাসহ সারাদেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন কার্যক্রম সম্পন্ন করা হবে।
এদিকে, একাদশ সংসদ নির্বাচনে বিশৃঙ্খলা ঠেকাতে ও নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিতে যাচ্ছে নির্বাচন কমিশন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial