প্রধান সূচি

মঠবাড়িয়ায় আ’লীগ নেতাসহ ৪ জনকে কুপিয়ে জখম

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে মহাজোট প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাংচুর ও হামলার ঘটনার মামলার বাদীসহ ৪ জনকে কুপিয়ে জখম করেছে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা।
মঙ্গলবার বিকেলে উপজেলার বুখাইতলা বান্ধবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত ওই মামলার বাদী আওয়ামী লীগ নেতা মজিবর মুন্সি (৫৬) ও ছাত্রলীগ নেতা আলাউদ্দিনকে (৩৫) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি আহত ছাত্রলীগ নেতা এনামুল হক (২৮) ও জসিম (২৫)কে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ এম. আর শওকত আনোয়ার ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর মহাজোটের প্রার্থীর নির্বাচনী কার্যালয় হামলা ও ভাংচুরের অভিযোগে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বাদী হয়ে সাপলেজা ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়াসহ ১৯ জন নামীয় আওয়ামী লীগ নেতা-কর্মী ও অজ্ঞাত ৩০/৪০ জনের নামে মামলা দায়ের করে। এতে ক্ষীপ্ত হয়ে আসামীরা বাদীসহ ৪ জনকে কুপিয়ে আহত করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial