প্রধান সূচি

পিরোজপুরে বেগম রোকেয়া দিবস পালন ও জয়িতাদের সন্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৮ উপলক্ষে রবিবার বিকেলে পিরোজপুরে আলোচনা সভা ও জয়িতাদের সন্মাননা প্রদান করা হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও জয়িতাদের সন্মাননা প্রদান করা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসকের সহধর্মিনী ও লেডিস ক্লাবের সভানেত্রী রিজিয়া সুলতানা, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী এবং জাতীয় মহিলা সংস্থার পিরোজপুর চেয়ারম্যান লাইলা পারভিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান।

আলোচনা সভা শেষে জেলা সদরের শ্রেষ্ট জয়িতাদের সন্মাননা প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial