প্রধান সূচি

বাগেরহাটে মহিলা আওয়ামী লীগের সমাবেশ

বঙ্গবন্ধুর নাতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা ও বাগেরহাট-২ আসনের প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গ্রামীণ নারীদের জীবনমান উন্নয়নে যেসব যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়ন করেছেন তার সুফল সাধারণ মানুষের কাছে প্রচার করতে হবে। সরকারের সাফল্য ও উন্নয়নের কথা মা-বোনদের বোঝাতে হবে।

বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগ ও যুবমহিলা লীগ আয়োজিত বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের দৃশ্যমান উন্নয়ন দেখলে মানুষ অবশ্যই নৌকায় ভোট দেবে। এরপরও প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তাদের বোঝাতে হবে। সাধারণ মানুষ যেন কোন ভুল না করে বসে। সব কর্মীর দায়িত্ব শেখ হাসিনার উন্নয়নের বাণী সবার কাছে পৌঁছে দেওয়া।

রবিবার বিকেলে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শরিফা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের স্ত্রী শেখ রূপা চৌধুরী, কন্যা ব্যারিষ্টার শেখ ফজিলা সারমিন অনন্যা, পুত্রবধূ ইফরা উদ্দিন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফরিদা আক্তার বানু লুসী। সমাবেশে প্রধান বক্তা ছিলেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আক্তার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, যুব মহিলা লীগের সহ-সভাপতি আফসানা হাসান ডেইজি, সারমিন সুলতানা লিলি, জেলা যুব মহিলা লীগের আহবায়ক এডভোকেট লুনা সিদ্দিকী, যুগ্ম আহবায়ক সালমা নাসরিন পলি প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial