প্রধান সূচি

Sunday, December 9th, 2018

 

পিরোজপুরের ৩টি আসনে বৈধ প্রার্থী ১৮ জন

মনোনয়নপত্র প্রত্যাহারের পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার ৩টি আসনে বৈধ প্রার্থী রয়েছেন ১৮ জন। এর মধ্যে পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-নেছারাবাদ) আসনে ৬ জন, পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানি) আসনে ৫ জন এবং পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ৭ জন বৈধ প্রার্থী রয়েছেন। পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-নেছারাবাদ) আসনে বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থী কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ ম রেজাউল করিম (নৌকা প্রতিক), বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থী জামায়াত ইসলামী’র কেন্দ্রীয় নেতা যুদ্ধাপরাধ মামলায় আমরণ কারাদন্ডে দন্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম বিন সাঈদী (ধানের শীষ প্রতিক), বাম গণতান্ত্রিক জোট প্রার্থী সিপিবি নেতাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে এমপি আউয়ালসহ ৩ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নিলেন পিরোজপুর-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল। আজ রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিকেল ৩ টায় তিনি জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এর আগে তিনি বেলা ১২ টার দিকে তার সমর্থকদের নিয়ে মোটর শোভাযাত্রাসহ শহরে মহড়া দেন। মহড়া শেষে শহরের পাড়েরহাট সড়কের নিজ বাসভবনের সামনে তার সমর্থকদের উদ্দেশ্যে এক বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে নিজেরবিস্তারিত পড়ুন


বাগেরহাটে মহিলা আওয়ামী লীগের সমাবেশ

বঙ্গবন্ধুর নাতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা ও বাগেরহাট-২ আসনের প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গ্রামীণ নারীদের জীবনমান উন্নয়নে যেসব যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়ন করেছেন তার সুফল সাধারণ মানুষের কাছে প্রচার করতে হবে। সরকারের সাফল্য ও উন্নয়নের কথা মা-বোনদের বোঝাতে হবে। বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগ ও যুবমহিলা লীগ আয়োজিত বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশের দৃশ্যমান উন্নয়ন দেখলে মানুষ অবশ্যই নৌকায় ভোট দেবে। এরপরও প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তাদের বোঝাতে হবে। সাধারণ মানুষ যেন কোন ভুল নাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বেগম রোকেয়া দিবস পালন ও জয়িতাদের সন্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৮ উপলক্ষে রবিবার বিকেলে পিরোজপুরে আলোচনা সভা ও জয়িতাদের সন্মাননা প্রদান করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও জয়িতাদের সন্মাননা প্রদান করা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসকের সহধর্মিনী ও লেডিস ক্লাবের সভানেত্রী রিজিয়া সুলতানা, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী এবং জাতীয় মহিলা সংস্থার পিরোজপুর চেয়ারম্যান লাইলা পারভিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান। আলোচনা সভা শেষে জেলা সদরের শ্রেষ্ট জয়িতাদের সন্মাননা প্রদান করা হয়।


চিতলমারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

‘আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। রবিবার দুপর ১২ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে  এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খাঁন একরাম আলীর সভাপতিত্বে ও কামরুজ্জামনা খান পিকলুর সঞ্চালণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইকরাম হোসেন। আলোচনায় অংশগ্রহণ করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সোহরাব হোসেন, চিতলমারী দাখিল মাদ্রাসার সুপার এসএম ইদ্রিসুর রহমান, গোলাম ফারুখ বুলুসহ ইউনিয়ন পর্যায়েরবিস্তারিত পড়ুন


কাউখালীতে ইরানের কুশপুত্তলিকা দাহ

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় ঐক্য জোটের প্রার্থী লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান এর কুশপুত্তলিকা দাহ করেছেন কাউখালী উপজেলা বিএনপির বিক্ষুদ্ধ নেতাকর্মীরা। পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুকারকানী) আসনে ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি সুমন মঞ্জুরকে প্রার্থী না করায় এ কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি। রবিবার সকালে উত্তর বাজার দলীয় কার্যালয়ে বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিক্ষুদ্ধ নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে একত্রিত হয়ে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে দাহ করে। উল্লেখ্য, পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানী) আসনে ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুর ছেলে আহম্মেদ সুমন মঞ্জুরকে ধানেরবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও ৫ জয়িতাকে সম্মাননা ক্রেষ্ট বিতরণ

ভান্ডারিয়ায় রবিবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া শাখার সহায়তায় বেগম রোকেয়া দিবস পালন করা হয়। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তা মৌমিতা নাজনিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ওসি তদন্ত মো. তরিকুল ইসলাম, মাধ্যমিক একাডেমি সুপাভাইজার মো. নজরুল ইসলাম, শিক্ষক আফরোজা আক্তার মুক্তা, নারী সংগঠক রোকেয়া বেগম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া শাখা ব্যবস্থাপক জন পল প্রমূখ। এসময় উপজেলা সকল নারী সংগঠনের নেত্রীসহ বিভিন্ন স্তরেরবিস্তারিত পড়ুন


সিজেএফবি কেন্দ্রীয় সমন্বয়ক রফিকুল ইসলাম মন্টুর সাথে পাইকগাছা শাখা কমিটির মতবিনিময়

কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক রফিকুল ইসলাম মন্টু’র সাথে সিজেএফবি’র পাইকগাছা শাখার কমিটির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সিজেএফবি’র শাখা কমিটি ও প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক রফিকুল ইসলাম মন্টু। মতবিনিময় শুরুতে সিজেএফবি’র পাইকগাছা শাখার নেতৃবৃন্দ রফিকুল ইসলাম মন্টুকে ফুলেল শুভেচ্ছা জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিজেএফবি’র পাইকগাছা শাখার সভাপতি পঞ্চানন সানা, সাধারণ সম্পাদক ও কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেন, কোষাধ্যক্ষ আশিষ রায় চৌধুরী মিন্টু, সদস্য স মবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা

পিরোজপুরের মঠবাড়িয়ায় বেগম রোকেয়া দিবসে পাঁচজন জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শেষে এ সংবর্ধনা দেয়া হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, নারী কাউন্সিলর তাহেরুন্নেছা, সাংবাদিক আবদুস সালাম  আজাদী, স্টেপস্ মাঠ সমন্বয়কারী ইসরাত জাহান মমতাজ, ইউপি সদস্য মমতাজ বেগম, প্রশিক্ষক (আই জি এ) আল আমীন, মেহেদী হাসান প্রমুখ। সভা শেষে পাঁচ জয়িতাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। জয়িতারা হলেন, কাউন্সিলর তাহেরুন্নেছা, নারী মুক্তিযোদ্ধা ও অবঃ প্রাপ্ত প্রধান শিক্ষক আয়সা পারভীন, ইউপিবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রবিবার সকালে পৌর শহরের শহীদ মিনার সম্মুখ সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে সরকারী হাতেম আলী বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিপন মন্ডল। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অমল চন্দ্র বেপারী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক শামসুল  আহসান খোকা, সদস্য ইসরাত জাহান মমতাজ প্রমুখ। শেষে শিক্ষার্থী সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial